নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   গ্যাস সংকটে বাদ্য হয়ে ইলেকট্রিক চুলার দিকে ঝুকছে গ্রাহকরা
গ্যাস সংকটে বাদ্য হয়ে ইলেকট্রিক চুলার দিকে ঝুকছে গ্রাহকরা
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
মো: সহিদুল ইসলাম শিপু -বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস সংকটে চাহিদা বেড়েছে ইলেকট্রিক চুলার। বেশ কয়েক বছর ধরে আবাসিক সংযোগ গুলিতে গ্যাস না থাকায় এবং এলপিজি গ্যাস ও জালানী লাকরির ধাম বৃদ্ধি হওয়ায় বাসাবাড়িতে রান্নার জন্য সহজ উপায় হিসেবে বেছে নেওয়া হয়েছে এ ইলেকট্রিক চুলা। ইলেকট্রিক চুলার ব্যবহার বেশি হলে বিদ্যুৎ এর ঘাটতি পরবে বলেন জানান বিদ্যুৎ কর্মকর্তা। ইলেকট্রনিক্স দোকান গুলির তথ্য মতে গত ১৫ দিনে ইলেকট্রিক চুলা বিক্রি হয়েছে ৩৫০ টিরও বেশি। ইলেকট্রিক চুলার ক্রয় করতে আসা ব্যাক্তি বোরহান উদ্দিন বলেন, গ্যাস না পেয়েও আমরা গ্যাসবিল দিচ্ছি, রান্নার জন্য মাসে এলপিজি বতল লাগে ২ থেকে ৩ টা, আর পারি না। পাশের বাসার করিম ভাই ইলেকট্রিক চুলায় রানা করে মাসে ৭ থেকে ৮ শত টাকা বিল উঠে বলে জানালো, তাই আমি এই চুলা নিতে এসেছি।
গৃহীনি আফরুজা বেগম বলেন, বাচ্চার বাবা একটা কম্পানিতে চাকরি করে মাসে ১৮ হাজার টাকা বেতন পায়। ঘড় ভাড়া বিদ্যুৎ বিল যায় সাত হাজার টাকা বাচ্চাদের পড়া লেখার পেছনে যায় তিন হাজার টাকা। মাসে দুইটা গ্যাসের বোতল লাগে সেখানে তিন হাজার পাঁচশত টাকা লাগে থাকে চার হাজার পাঁচশত টাকা বলেন বর্তমানের বাজারে পরিবারের চারজন মানুষকি এই টাকায় খাবার হয়? তাই একটু সাশ্রয়ের জন্য এই ইলেকট্রিক চুলা ব্যবহার করি শুনছি এই চুলায় নাকি মাসে ৬ থেকে ৭ শত টাকা বিল আসে।
এব্যাপারে বন্দরের বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে কথা বললে তারা জানান, বর্তমানে ইলেকট্রিক চুলার চাহিদা অনেক বেরেছে। বিভিন্ন কোয়ালিটির এই চুলা আছে যা ৩৬শ থেকে ৪৬শ টাকার মধ্যে পাওয়া যায় এবং বিদ্যুৎ বিলও কম আসে তাই হয়তো এই চুলার চাহিদা বেরেছে। গত ১৫ দিনে আমাদের এখানে ৩৫০ টির বেশি চোলা বিক্রি হয়েছে যা আগে কখনো হয়নি।
এব্যাপারে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ বন্দর জোনাল অফিস এর ডিজিএম স ম মিজানুর রহমান বলেন, ইলেকট্রিক চুলা ব্যবহারে বিদ্যুৎ এর ঘাটতি পরবে কারন এই চুলা গুলোতে যে হিটার এতে অনেক বেশি মাতায় বিদ্যুৎ খরচ হয়ে থাকে। আর এই চুলা প্রতিটি মহলার বাসা বাড়িতে ব্যবহার হলে প্রচোর বিদ্যুৎ ব্যবহার হবে এর ফলে আমাদের বিদ্যুৎ এর ঘাটতি পরবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...