নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জের ক্রিকেট কার্নিভাল সিজন-৩ শুরু শুক্রবার
ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জের ক্রিকেট কার্নিভাল সিজন-৩ শুরু শুক্রবার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ এসএসসি ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জের ক্রিকেট কার্নিভাল সিজন-৩ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (৩মার্চ)। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ট্রফি উন্মোচনের অনুষ্ঠান হয়েছে। এবারের কার্নিভালে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো ইলেভেন চ্যালেঞ্জার্স, ড্যান্ডি গ্ল্যাডিয়েটরস, ইপিক ওয়ারিয়র্স, ফ্যালকন ফাইটারস, নারায়ণগঞ্জ সুপার স্টারস, নারায়ণগঞ্জ অগ্রযাত্রা। ইলেভেন চ্যালেঞ্জারসের ম্যানেজার হিসেবে আছে এমরান আলী সজীব ,ড্যান্ডি গ্ল্যাডিয়েটরসের ম্যানেজার আনন্দ ইউসুফ, ইপিক ওয়ারিয়র্সের ম্যানেজার আব্দুল কাদের জি¦লানি, ফ্যালকন ফাইটারসের ম্যানেজর সেতু খান, নারয়ণগঞ্জ সুপার স্টারসের ম্যানেজার রফিকুল ইসলাম মিন্টু, নারায়ণগঞ্জ অগ্রযাত্রার ম্যানেজার আশিকুর রহমান রাকিব। আগামী শুক্রবার (৩মার্চ) নারায়ণগঞ্জের খানপুরের বরফ কল মাঠে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের খেলা। শুক্রবার দিনব্যাপী ছয়টি দলের মোট বারোটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ড কোয়ালিফাইদের নিয়ে দ্বিতীয় রাউন্ড এবং এর পরের কোয়ালিফাইদের নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের বাকী খেলাগুলো অনুষ্ঠিত হবে ১০মার্চ (শুক্রবার) একই ভ্যানুতে। এবারের টুর্নামেন্টটি টি-১০ ফরমেটে অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামন্টেটিতে স্পন্সর করেছে আর.কে কম্পিউটার, মেসার্স তাসকিন ট্রেড এন্ড কোং, নূর জাহান ট্রেড ইন্টারন্যাশনাল, আরচি ইলেকট্রনিকস, জুম প্লাস, জনক জননী হার্ডওয়্যার এন্ড ইলেকট্রিকস, মুন্না, ওয়েডিং রিং, সেন্ট্রাল হসপিটাল, হোলসেল বাজার, আফরোজা ইসলাম, রিফাত মাজহার, সেন্টু মিয়া। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে নারায়ণগঞ্জের নিউজ পোর্টাল দ্যা নিউজ নারায়ণগঞ্জ।বৃহস্পতিবার রাতে ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জের ক্রিকেট কার্নিভাল সিজন-৩ এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ সুমন এবং আরকে কম্পিউটারের কর্ণধার এবং সমবায় মার্কেট ব্যাবসায়ি এসোসিয়েশনের সহ-সভাপতি কালিম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জের এডমিন সেতু খান, আনন্দ ইউসুফ, আহসান হাবীব,মোমেন ভূইয়া, রুমকি সাহা, নাইমা নাছরিন লিজা, মাছুম রেজা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...