নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   কালাপাহাড়িয়ায় দুই ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
কালাপাহাড়িয়ায় দুই ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদী বেষ্টিত দূর্গম কালাপাহাড়িয়া ইউনিয়নের দুই ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটেছে কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গুদারাঘাট এলাকায়। ওই সময় ৬ নং ওয়ার্ড সদস্য সোহেল এবং ৯ নং ওয়ার্ড সদস্য খোকন ওরফে খোকা আড়াইহাজার থেকে নিজ নিজ এলাকায় ফেরার পথে খাগকান্দা গুদারা ঘাট থেকে ট্রলার যোগে মধ্যারচর গুদারা ঘাটে গিয়ে নেমে রাস্তায় উঠা মাত্র এক দল সন্ত্রাসী তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সর্বস্ব লুটে নেয়। এর মধ্যে গুরুতর জখম অবস্থায় সোহেল মেম্বার (৪৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর জখম প্রাপ্ত সোহেল মেম্বার জানান, মধ্যারচর গ্রামের জনি, জসু, সজিব, সাইফুল -এরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ এবং বখাটে লোকজন। তাদের নামে বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের বিষয়ে সোহেল মেম্বারের নিকট এলাকাবাসি বিচার দায়ের করেন। তিনি তাদেরকে মাঝে মাঝেই ডেকে নিয়ে শাসন করেন। এ ঘটনায় সোহেল মেম্বারকে খোকন মেম্বার সহযোগিতা করেন। পরে সন্ত্রসীরা ফের উল্টো সোহেল মেম্বারের কাছেই চাঁদা দাবী করে। তিনি চাঁদা না দেয়ার কারণেই সন্ত্রাসীরা ওই দুই ইউপি সদস্যের উপর আগে থেকেই ক্ষিপ্ত ছিল। এর রেশ ধরেই সন্ত্রাসীরা সুযোগ বুঝে তাদের উপর পরিকল্পিত ভাবে দেশীয় ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করে । সন্ত্রাসীরা আক্রান্তদের কাছ থেকে দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩ লাখ টাকা লুটে নিয়েছে বলে তারা জানান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে কালাপাহাড়িয়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেন।  কালাপাহাড়িয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। এলাকায় পুলিশ অবস্থান করছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...