নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   খেলাধূলা   ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জের ক্রিকেট কার্নিভালে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ সুপারস্টারস
ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জের ক্রিকেট কার্নিভালে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ সুপারস্টারস
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ এসএসসি ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জের ক্রিকেট কার্নিভাল সিজন-৩ তে ইলেভেন চ্যালেঞ্জার্সকে কে ১০ উকেটে পরাজিত করে নারায়ণগঞ্জ সুপারস্টারস চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১০ মার্চ) নারায়ণগঞ্জের খানপুর এলাকার বরফ কল মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি। এর আগে একই ভেন্যুতে শুক্রবার সকালে দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম সেমিফাইনালে সকাল ৯ টায় নারায়ণগঞ্জ সুপারস্টারস মুখোমুখি হয় নারায়ণগঞ্জ অগ্রযাত্রা। নারায়ণগঞ্জ সুপারস্টারস নারায়ণগঞ্জ অগ্রযাত্রা কে ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দিনের পরের সেমিফাইনাল অনুষ্ঠিত হয় বেলা সাড়ে ১১ টায়। ইলেভেন চ্যালেঞ্জার্স ড্যান্ডি গ্ল্যাডিয়েটরসকে কে ৮ উইকেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। দুটো খেলাই হয় ১২ ওভারে। এর পরে বেলা আড়াইটায় শুরু হয় ইলেভেন চ্যালেঞ্জার্স এবং নারায়ণগঞ্জ সুপারস্টার এর মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা

এবারের ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জ ক্রিকেট কার্নিভাল সিজন-৩র ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান ভাসানী, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সোনারগায়ের সম্ভুপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য মো: কামরুল হাসান, লায়ন ক্লাব অব ইউথের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ইউসুফ আলী, রাফিজাস ক্লোজেটের ¯^ত্ত্বাধিকারি রাফিজা সুলতানা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ইঞ্জি: আল মামুনুর রশিদ এবং এসএসসি ২০০০ ব্যাচের ফেসবুক গ্রæপ আমরাই কিংবদন্তির এডমিন নাজমুল হোসেন। পুরাস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জের এডমিন ও ড্যান্ডি গ্ল্যাডিয়েটরসের ম্যানেজার আনন্দ ইউসুফ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ব্যাচ ২০০০ এর এডমিন ও ইপিক ওয়ারিয়র্সের ম্যানেজার ও অধিনায়ক সেতু খান। এছাড়াও অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন, ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জের এডমিন মোমেন ভূইয়া, আহসান হাবীব, মাসুম রেজা, নাঈমা নাসরিন, রুমকি সাহা, আব্দুল কাদের জিলানী, এমরান আলী সজীব, আশিকুর রহমান রাকিব, রফিকুল ইসলাম।
এই টুর্নামন্টেটিতে স্পন্সর করেছে আর.কে কম্পিউটার, মেসার্স তাসকিন ট্রেড এন্ড কোং, নূর জাহান ট্রেড ইন্টারন্যাশনাল, আরচি ইলেকট্রনিকস, জুম প্লাস, জনক জননী হার্ডওয়্যার এন্ড ইলেকট্রিকস, মুন্না, ওয়েডিং রিং, সেন্ট্রাল হসপিটাল, হোলসেল বাজার, আফরোজা ইসলাম, রিফাত মাজহার, সেন্টু মিয়া। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে নারায়ণগঞ্জের নিউজ পোর্টাল দ্যা নিউজ নারায়ণগঞ্জ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...