নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে ফের সরকারি জমি থেকে অবৈধ বালু উত্তোলন, সংঘর্ষের আশংকা
আড়াইহাজারে ফের সরকারি জমি থেকে অবৈধ বালু উত্তোলন, সংঘর্ষের আশংকা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে দূর্গম কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য খোকন মেম্বারের বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে দুটি ড্রেজার দিয়ে ফের বালু উত্তোলন করে ফসলী জমি ভরাট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকাবাসি সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করার পর বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলার প্রশাসন বালু উত্তোলন বন্ধ করে দেয়। কিন্তু ৯ ফেব্রæয়ারী থেকে ইউপি সদস্য খোকন মেম্বার তার সহযোগিদেরকে নিয়ে ফের বালু উত্তোলন শুরু করেছেন। এ নিয়ে এলাকায় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা বিরাজ করছে।অভিযোগের সূত্রে জানা যায় যে, ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত খালিয়ারচর গ্রামের খাস জমি থেকে অবৈধ ভাবে দুটি ড্রেসার বসিয়ে ওয়ার্ড সদস্য খোকন মেম্বার এবং তার সঙ্গীয় ১০থেকে ১৫ জন বল পূর্বক বালু উত্তোলন করছেন এবং ফসলি জমি ভরাট করছেন। ফলে ওই গ্রামটি ভেঙ্গে পড়ার এবং বালু উত্তোলনের ফলে জমি ভরাট হয়ে ফসলী জমি কমে যাওয়ার আশংকা প্রকাশ করেছেন তারা। তা ছাড়া বালু উত্তোলনের ফলে স্রোতের তোড়ে বাড়ীঘর ও ফসলী জমি ভেঙ্গে পড়ার ও আশংকা প্রকাশ করা হয়েছে।এলাকার মোঃ মনির হোসের এবং মোঃ ইউসুফ নামে দুজন স্বাক্ষর করে অভিযোগের মাধ্যমে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়েছেন। তারা অভিযোগটির অনুলিপি প্রদানের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি) এবং আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ কে অবহিত করেছেন।এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদকে বার বার তার মুঠো ফেনে কল দিয়েও তার সাথে যোগাযোগ করা যায়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...