নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   এমপি বাবুর জন্মদিন পালন করেছে ব্রাহ্মন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগন
এমপি বাবুর জন্মদিন পালন করেছে ব্রাহ্মন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩
শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর জন্মদিন পালন করেছে ৩ নং ব্রাহ্মন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগন। ১০মার্চ এমপি নজরুল ইসলাম বাবুর জন্মদিন উপলক্ষে শনিবার সকাল ১১ টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব লাক মিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এমপি বাবুর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন। এমপি সকাল ১১টায় অনুষ্ঠান স্থলে পৌছলে ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ লাক মিয়া  সকল ইউপি সদস্যদের নিয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় স্কুল, কলেজের শিক্ষার্থীরা তাকে ফুল ছিটিয়ে অভিনন্দন জানান। পরে হাজার হাজার জনগনের উপস্থিতিতে চেয়ারম্যান লাক মিয়া বলেন তিন তিনবারের নির্বাচিত এমপি, আড়াইহাজারের রুপকার, শিক্ষার অগ্রদুত, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর জন্মদিন পালন করতে পেরে আমরা ব্রাহ্মন্দী ইউনিয়নবাসী গর্বিত। জন্মদিন পালন শেষে ৭০০ জন উপকার ভোগীর মধ্যে ১৫ টাকা কেজী চাউলের কার্ড বিতরন এবং ১২৫জন ভিজিডি কার্ডদারীর মধ্যে ভিজিডি কার্ড বিতরন করেন এমপি বাবু। এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ¦ সুন্দর আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভুইয়া, সি আই পি হাজী নুর খান, কেন্দীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোহসিন ভুইয়া, ব্রাহ্মন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন খোকা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির,উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন,সাংগঠনিক সম্পাদক সাজিদ আল-আমিন প্রমুখ । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...