নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   আইন-অপরাধ   সাংবাদিক শাহীনের অফিসে দুর্বৃত্তদের হামলা, কম্পিউটার, ল্যাপটপ সহ অফিস ভাংচুর
সাংবাদিক শাহীনের অফিসে দুর্বৃত্তদের হামলা, কম্পিউটার, ল্যাপটপ সহ অফিস ভাংচুর
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে বিভিন্ন সময় সন্ত্রাসী, ভূমিদস্যু, চাদাঁবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় জাতীয় নিউজ পোর্টাল এন সিটি নিউজ ২৪. কমের সম্পাদক  ও স্থানীয় সংবাদপত্র  সচেতন পত্রিকার বন্দরে অবস্থিত অফিসে হামলা ও ভাঙচুর করেছে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা।
রবিবার রাতে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় ১০/১২জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অফিসে কাউকে না পেয়ে হামলা ও ভাঙচুর করে। এতে অফিসের ভেতরে থাকা কম্পিউটার  ও ল্যাপটপ ভেঙ্গে চুরমার হয়ে যায়।   এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এন সিটি নিউজের সম্পাদক  ও স্থানীয় সংবাদপত্র সচেতন পত্রিকার স্টাফ রিপোর্টার, বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন জানান, বিভিন্ন সময় সন্ত্রাসী, ভূমিদস্যু, চাদাঁবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। এতে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিতো। রাতে দুর্বৃত্তরা কাউকে না পেয়ে অফিসের ভেতরে ঢুকে কাঁচের দরজা ও জানালা সহ কম্পিউটার  ও ল্যাপটপ ভাংচুর করে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...