নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের নতুন ঘর পেল ২৫৫ টি পরিবার
চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের নতুন ঘর পেল ২৫৫ টি পরিবার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় ২৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার নতুন ঘর পেয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানে উদ্বোধনের পর জেলার প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয় থেকে গৃহহীনদের এই ঘর প্রদান করা হয়। প্রত্যেক পরিবারকে তার ঘরের চাবি ও জমির দলিল বুঝিয়ে দেয়া হয়।
সদর উপজেলা পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত ফেরদৌসসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সদর উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৯৮ পরিবারকে ঘর হস্তান্তর করেন।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলায় এ পর্যন্ত প্রায় দেড় হাজার গৃহহীন পরিবার নতুন ঘর পেয়েছেন। আগামী জুলাই মাস নাগাদ সব গৃহহীন পরিবারকে ঘর প্রদান করে নারায়ণগঞ্জকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করার প্রত্যাশা করছেন তিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...