নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   আ’লীগ নেতার মেয়েকে অপহরণ করলো চেয়ারম্যনের ভাই
আ’লীগ নেতার মেয়েকে অপহরণ করলো চেয়ারম্যনের ভাই
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের মেয়েকে অপহরণ করেছে খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলামের ছোট ভাই সজিব। এ ব্যাপারে অপহৃতার পিতা দুপ্তারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা থানায় অভিযোগ দিলেও কোন ব্যবস্থা না নেয়ায় ঘটনার ২ দিন পর বিষয়টি বিয়ের সিদ্ধান্তের উপর স্থানীয় ভাবে মিমাংসা করা হয়েছে ।
আড়াইহাজার উপজেলা সদরের আর্সেনিক অফিস এলাকায় গত সোমবার সকাল সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগের সূত্রে জানা যায় যে, পাঁচগাঁও দেওয়ানপাড়া নিবাসী আজিজুর রহমান মোল্লার মেয়ে কলেজ ছাত্রী তামান্না আক্তারকে  (২৩) কলেজে যাতায়াতের সময় প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলামের ছোট ভাই সজিব (২৫)। ঘটনার সময় তামান্না আড়াইহাজার আর্সেনিক হাসপাতালে চিকিৎসার জন্য আসে। এ সময় সজিব সহ কয়েকজন তাকে জোরপূর্বক  অটোতে তুলে অপহরণ করে  অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতার পিতা আজিজুর রহমান মোলা বাদী হয়ে চেয়ারম্যান আরিফ সহ তার ভাই সজিব, শরিফ, নাহিদ ও ঝাউগড়া এলাকার টগরকে আসামী করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে পরও ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে অপহৃতার পিতাকে অপহরণকারীদের সঙ্গে আপোষে যেতে হয়। সর্বশেষ জানা গেছে, ঈদের পর অপহরণকারী ও অপহৃতার মধ্যে বিয়ের কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাসের ভিত্তিতে বিয়টি স্থানীয় ভাবে ফয়সালা করা হয়েছে।
 এ ব্যাপারে অপহরণকারী সজিবের বড় ভাই খাগকান্দা ইউপির চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, অপহরণ নয়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মিমাংসা হয়ে গেছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম সোহাগ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেছিলেন, ” অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়া হচ্ছে।
 আড়াইহাজার থানার ওসি মোঃ এমদাদুল হক তৈয়ব বলেন, দুই দিন আগে বিষয়টি আমি শুনেছি। তবে বিষয়টি মিমাংসা হয়ে গেছে।
 প্রসঙ্গত, আরিফ চেয়ারম্যনের আরেক ভাই রাকিব জোর পুর্বক স্থানীয় এক সরকারী কর্মকর্তার মেয়েকে অপহরণ করে বিয়ে করে। তাছাড়াও তার ভাই সজিব স্থানীয় এন আর বিসি ব্যাংকের সহকারী ম্যানেজারকে তার অফিস কক্ষে ঢুকে মারপিট করে আহত করে। এ বিষয়টিও এলাকায় চা ল্যের সৃষ্টি করেছিল।
এদিকে চেয়ারম্যান আরিফের ভাইয়েরা একের পর এক অপরাধ করে পার পেয়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...