নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   যাত্রী সেজে দিবালোকে চালককে অজ্ঞান করে  অটোরিক্সা ছিনতাই
যাত্রী সেজে দিবালোকে চালককে অজ্ঞান করে  অটোরিক্সা ছিনতাই
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিন দুপুরে চালককে অজ্ঞান করে এক লাখ টাকা মূল্যের অটো ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মদনগঞ্জ নরসিংদী সড়কের বাঘানাগর এলাকায়।
অটো চালক উপজেলার গোপালদী পৌর এলাকার সদাসদী গ্রামের ইদু মিয়ার ছেলে হানিফা (৫০) জানান, গোপালদী থেকে খড়িয়া বাজারে আসার জন্য দুজন লোক তার অটো ভাড়া নেয়। তারা উপজেলার বাঘানাগর এলাকায় এসে চালককে অজ্ঞান করে অটো নিয়ে চলে যায়। পরে অপরাপর গাড়ীর যাত্রীরা তাকে সড়কের ধারে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সেবা যত্নের মাধ্যমে সুস্থ করে তোলেন।
জ্ঞান ফিরার পর হানিফা এ তথ্য নিশ্চিৎ করেন। তবে তিনি এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেননি বলে জানান।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, বিষয়টি সম্পর্কে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...