নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সাংবাদিককে হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা মানববন্ধন
সাংবাদিককে হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা মানববন্ধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক সোহেল কিরণকে হত্যার চেষ্টার প্রতিবাদে “প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচী” পালন করেছেন স্থানীয় ৬৫ জন সাংবাদিক।

বুধবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা ও রূপগঞ্জ থানা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। সাংবাদিক হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠছে রূপগঞ্জের সাধারণ মানুষ। আগামী ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বক্তারা। শহিদুল্লাহ গাজীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীম। এসময় বক্তব্যে রাখেন, আহত সাংবাদিক সোহেল কিরণের ভাই শাহেল মাহমুদ, রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাত্তার আলী সোহেল, মোঃ খলিল সিকদার, নজরুল ইসলাম, সুশিল সরকার, জিয়াউর রাশেদ, এ হাই মিলন, রাসেল আহমেদ, জয়নাল আবেদিন জয়, জাহাঙ্গীর আলম হানিফ, নাজমুল হুদা, রিয়াজ হোসেন খান, মাহবুব আলম প্রিয়, সাইফুল ইসলাম, রাশেদুল ইসলাম, আতাউর রহমান সানি, জাহাঙ্গীর মাহমুদ, রিপন মিয়াসহ আরো অনেকে। বক্তারা বলেন, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রসুল কলির নির্দেশে তার বাহিনীর সন্ত্রাসীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। হামলাকারী আফজালসহ কলি বাহিনীর সন্ত্রাসীরা কাঞ্চন পৌর এলাকায় অপরাধের সাম্রজ্য গড়ে তুলেছে। তারা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, জমি দখল থেকে শুরু করে নানা অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়ে আসছে। আর আফজালসহ কলি বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সোহেল কিরণকে ওই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে পারেনি।

আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী কলি বাহিনীর সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে জনসাধারনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধসহ বৃহৎ কর্মসুচী পালন করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কাঞ্চন বাজার এলাকায় তারাবি নামাজের পর চা খাওয়ার সময় আফজালসহ কলি বাহিনীর সন্ত্রাসীরা সাংবাদিক সোহেল কিরণের উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। বর্তমানে তাকে ভুলতা আলরাফি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...