নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   নাগরিক খবর   জমে উঠেছে কদমতলা বাজারের মেলা
জমে উঠেছে কদমতলা বাজারের মেলা
  নাগরিক খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

জমে উঠেছে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল ঐতিহ্যবাহী কদমতলা বাজারের মেলা। প্রতি বছরের দুর্গা পূজার নবমী দিনে এই মেলা বসে থাকে। মঙ্গলবার (৪ অক্টোবর) ছিল দুর্গা পুজার নবমী দিন। এলাকাবাসী ও দোকানদাররা মিলে এই মেলার আয়োজন করে। বিকাল থেকে শুরু হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই মেলা। চলে দশমীর দিন পর্যন্ত। আজকে শেষ দিন।এ মেলা উপলক্ষে দুপুর থেকে কদমতলা বাজারে লোকজনের সমাগম ঘটতে থাকে। রাস্তার দুইপাশে ভ্রাম্যমাণ দোকানিরা বিভিন্ন দোকানপাট গড়ে তোলেন। সঙ্গে স্থানীয় দোকানিরা তো রয়েছেনই।মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি। পথ-ঘাট কিছুটা ভেজা। তাতে কি, সেই প্রতিকুলতার মাঝেই পোতা হয়েছে বাঁশের খুঁটি, উপরে পলিথিনের কাগজ। লাল কাপড়ে ঘেরা চারিদিক। ভিতরে উঁকি মারছে হরেক রকমের গরম টাটকা মিষ্টি। চারপাশ ঘিরে দাঁড়িয়ে রয়েছেন ক্রেতারা।এ ছাড়াও ঝলমল করছে চুরি, ফিতা ও কানের দুলসহ নানান ধরনের মাটির খেলনা। এই দোকান ঘিরে দাঁড়িয়ে আছে নারী ও কিশোরীরা। সঙ্গে শিশু কিশোরের দল। শিশুদের মূখ থেকে ভেসে আসছে বাঁশির বাজনা।স্থানীয় নারদ মালো, কৃষ্ণ মালো, আউয়াল শেখ, তমিজদ্দিনসহ একাধিক ব্যক্তি জানান, প্রত্যেক বছরে শারদীয় দূর্গাপূজার নবমীর দিনে ভাওয়াল কদমতলা বাজারে এই মেলা বসে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। তবে আগে অনেক বড় পরিসরে এই মেলা বসতো। এখন মেলার ব্যাপ্তি ও জেল্লা অনেক কমেছে।এ উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ৮-১০টি গ্রামের মানুষ মেলায় আসে কেনাকাটা করতে। প্রতিবছর মেলা উপলক্ষে নৌকা বাইচ হয়। তবে এবার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বারের একটি নৌকা বাইচ দিতে দেখা যায়। এ ছাড়া অন্য কোনো নৌকা বাইচে আসেনি। তাই হয়নি। বহু বছরের পুরানো এই ঐতিহ্যবাহী মেলায় ছিল ক্রেতাদের ভিড়।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...