নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   ইলিশ ধরা বন্ধে ২২ দিনের নিষেধাজ্ঞা 
ইলিশ ধরা বন্ধে ২২ দিনের নিষেধাজ্ঞা 
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

সাগর ও নদীতে ইলিশ ধরা বন্ধে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ (৬ অক্টোবর) মধ্যরাত থেকে।ইতিমধ্যে পটুয়াখালীর মহিপুর ও আলীপুরের শিববাড়িয়া নদীতে এসে পৌঁছেছে সমুদ্রগামী মাছধরা হাজারো ট্রলার। তবে নিষিদ্ধ সময়ে জেলেদের দেওয়া প্রনোদনা বাড়ানোসহ প্রতিবেশী দেশের জেলেদের মাছ ধরা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন জেলে ও ব্যবসায়ীরা।জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য ২০০৬ সাল থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সরকার। এতে বেড়েছে ইলিশের উৎপাদন। এই ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণ বেআইনি। এই আইন কেউ অমান্য করলে কমপক্ষে এক থেকে দুই বছর সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তবে নিষেধাজ্ঞাকালে জেলার নিবন্ধিত সকল ইলিশ শিকারি জেলেদের ২০ কেজি করে চাল দেওয়া হবে।মহিপুরের আমখোলা পাড়া এলাকার জেলে ছলেমান মুন্সী বলেন, এ বছর সাগরে তেমন ইলিশ ধরা পড়েনি। সাগরে মাছ শিকারে গিয়ে আমরা খরচের টাকাও অনেক সময় উঠাতে পারিনি। কারণ নিষেধাজ্ঞার সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা মাছ ধরে নিয়ে যায়। পরে আর মাছ থাকেনা। তাই এই ২২ দিন সাগরে প্রশাসনের আরো বেশি টহল বাড়ানোর দাবি জানাচ্ছি।আলীপুরের জেলে ছিদ্দিক মাঝি বলেন, আগে দেখেছি অবরোধ শেষ হয়ে যায় কিন্তু আমাদের জন্য জন্য ধার্যকৃত সরকারি প্রনোদনা পাইনা। আমরা এমনিতেই ব্যাপক লোকসানের মুখে পড়েছি। তাই অবরোধ শুরুর সঙ্গে সঙ্গে চাল দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এছাড়া প্রনোদনা আরেকটু বাড়ানোর দাবি জানাচ্ছি।পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, অবরোধ সফল করতে আমরা জেলে ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। এছাড়া জেলে পল্লীগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ৬৩ হাজার ৮৪৮ জন জেলেকে ২০ কেজি করে চাল প্রদান করা হবে। এছাড়া এই সময়ে জেলা প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও নৌ-বাহিনী জলে ও স্থলে অবরোধ সফল করতে কাজ করবে।

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...