নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার আসামী মনির উদ্দিন গ্রেফতার 
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার আসামী মনির উদ্দিন গ্রেফতার 
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার আসামী মনির উদ্দিন গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার ১০ এপ্রিল নোয়াখালী জেলার সুধারাম থানার মাইজদি বাজার এলাকায় র‍্যাব ১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ও সিপিসি-৩ নোয়াখালীর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামী মনির উদ্দিন(৩৩) এক নারীর সাথে ব্যবসায়ীক পরামর্শ প্রদান করতে গিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে। পরে সে সম্পর্কের সুযোগ নিয়ে আসামী মনির উদ্দিন বাদীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। আসামী মনির উদ্দিন ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৮/০৫/২০২১ হতে  ০৯/০২/২০২৩ পর্যন্ত একাধিক বার ধর্ষণ করে। পরে ওই নারী আসামী মনির উদ্দিনকে বিয়ের জন্য একাধিকবার বললেও বিবাদীকে আজ কাল বিবাহ করবে বলে বিভিন্ন অজুহাত দেখিয়ে কালক্ষেপন করাতে থাকে। একপর্যায়ে ওই নারীকে সান্তনা দেয়ার জন্য মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে নোয়াখালী পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম ওই নারী নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-০৪, তারিখ ০১ এপ্রিল।
পরে ধর্ষণের পর হতে অভিযুক্ত আসামী মনির উদ্দিন(৩৩) কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং সিপিসি-৩, নোয়াখালীর যৌথ চৌকস গোয়েন্দা দল ধর্ষণ মামলার একমাত্র আসামী মনির উদ্দিন(৩৩)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...