নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   আইন-অপরাধ   রূপগঞ্জে যত্রতত্র মাদক বিক্রি, বাড়ছে ছিনতাই ডাকাতি
রূপগঞ্জে যত্রতত্র মাদক বিক্রি, বাড়ছে ছিনতাই ডাকাতি
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ 
রূপগঞ্জের যত্রতত্র মাদক বিক্রি, প্রতিটি রাস্তায় দিনরাতই চলে ছিনতাই ডাকাতির ঘটনা। নিরিহ ও সাধারণ মানুষ এসব কর্মকান্ডে আতংকিত।
মোটকথা সারা রূপগঞ্জ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে বলে সাধারণ মানুষের পক্ষ থেকে অভিযোগ উঠছে।
ভুক্তভোগী ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,
উপজেলার সবত্রই চলছে মাদকের ছড়াছড়ি, প্রতিদিনই ঘটছে  ছিনতাই, ডাকাতির ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর নিরবতায়  আতঙ্কিত হয়ে পড়ছে রূপগঞ্জ বাসী।
খোঁজ নিয়ে জানা যায় উপজেলার গোলাকান্দাইল বালিয়াড়ি রোড, টেংরার টেক রোড, পোনাব টু কালী রোড, বাড়ৈবাড়ি টু সচিবের বাড়ির রোড, পোড়াব টু অাধুরিয়া রোড, সাওঘাটের কাউয়ারচক রোড, কোশাব রোড, গোলাকান্দাইল বালুর মাঠ, আউখাব, মাহনারটেক, মাহনা ডলি মেম্বার রোড,
কাঞ্চন মায়ার বাড়ি, আতলাপুর বাজার, ভোলাব, চনপাড়া, দিঘিবরাব, নাগেরবাগ, গোলাকান্দাইল স্টিল ব্রীজ, নীল ভিটা, কালী মজলিসের বাগ, আমলাব মুসলিম পাড়া কাঠবাগান ও পূর্বাচল উপশহরের সর্বত্রই মাদক ব্যবসায়ীরা মাদকের রমরমা বাণিজ্য চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।
মাদক ব্যবসায়ীদের অবাধ বিচরণে যুব সমাজ ধংস হচ্ছে।  সেই সাথে মাদক সেবীরা প্রকাশ্যেই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। টেংরার টেক রোডের প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় দিনরাত সমান তালে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ করেন।
জানা যায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের নিয়ন্ত্রণে আনতেও হিমশিম খাচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...