নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   অনেক বাধা উপেক্ষা করে অসহায়দের পাশে থাকার চেষ্টা করি – পারভীন ওসমান
অনেক বাধা উপেক্ষা করে অসহায়দের পাশে থাকার চেষ্টা করি – পারভীন ওসমান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এবং সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান হতদরিদ্রের উদ্দেশ্যে বলেছেন, আমরা তো আপনাদের সব আশা পুরন করতে পারবো না। তাই সামান্য কিছু ঈদ উপহার দিয়ে হলেও পাশে থাকি। যাতে ঈদের দিন পরিবারের সবাইকে নিয়ে অন্তত একটু সেমাই খেতে পারেন।

অনেক বাধা উপেক্ষা করে প্রতিবছরই আমার ছেলে আজমেরীকে নিয়ে অসহায়দের পাশে থাকার চেষ্টা করি। আাগামীতেও যেন তৌফিক দেয়, দোয়া করবেন। বুধবার (১৯ এপ্রিল) বিকালে আল্লামা ইকবাল রোড এলাকাস্থ বাসভবনে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় দুই হাজার দরিদ্র পরিাবরের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এর প্রতি প্যাকেটে ছিলো, সেমাই, চিনি, তেল, দুধ, পোলাও চাউল। এছাড়াও একই ধারাবাহিকতায় এসব ঈদ উপহার বিভিন্ন এলাকার গরীবদের মাঝে পৌছে দেয়া হবে। বিরতরণের সহযোগীতায় কাজ করবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক সংগঠন ও যুবনেতা আজমেরী ওসমানের কর্মী সমর্থকরা।

তিনি আরো বলেন, আমি জানি আপনারা অসহায় আপনাদের সব আশা তো পূর্ণ করা যায় না। তারপরেও আমি ও আমার ছেলে আজমেরী ওসমান মিলে সামান্য কিছু দিলাম। কারণ আপনাদের মুখে হাসি ফুটাতে পারলে আমার পরিবারে সকলের খুব ভালো লাগে। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, আজমেরী ওসমানের স্ত্রী সাবরীনা ওসমান জয়া।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...