নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেদী হাসান সজিব (১৬) নামে এসএসসি পরীক্ষার্থীকে স্কুল ক্যাম্পাস থেকে ডেকে নিয়ে হত্যা মামলায় সজীব (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানায়। এর আগে, এ ঘটনায় নিহত মেহেদীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, মেহেদী ভুলতা স্কুল এন্ড কলেজে ১০ম শ্রেণির ছাত্র ছিল। ১৫ এপ্রিল বেলা ১২ টার দিকে স্কুলে মডেল টেষ্ট পরীক্ষা চলাকালীন সময় গ্রেফতারকৃত আসামী এবং তার সহযোগীরা ক্লাশরুম হতে কথা আছে বলে ডেকে নিয়ে ভিকটিমকে উক্ত স্কুলের মেইন গেইটের সামনে এলোপাথাড়ী দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে রক্তাক্ত জখম করে। এই ঘটনার সিসি টিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিমের বাবা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে রূপগঞ্জ থানাধীন ভুলতা স্কুল এন্ড কলেজের মেইন গেইটের সামনে রাস্তার উপর রক্তাক্ত জখম মৃত আবস্থায় পান।
উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা সংক্রান্ত মামলা করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সদর কোম্পানি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে হত্যাকারী পলাতক আসমী সজিব (১৮), পিতা-সাইফুল ইসলাম, সাং-বলাইখা, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ১৭ এপ্রিল রুপগঞ্জ থানাধীন সাওঘাট এলাকা হতে আসামী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...