নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   সরকারি সম্পত্তি অবৈধ দখল থেকে উদ্ধারের পদক্ষেপ নিলেন সেলিম ওসমান
সরকারি সম্পত্তি অবৈধ দখল থেকে উদ্ধারের পদক্ষেপ নিলেন সেলিম ওসমান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

বন্দর প্রতিনিধি: আদালতের নির্দেশে বিআইডাবিøউটিএর সীমানা পিলার স্থাপন করা হলেও স্থানীয় ভ‚মিদস্যরা আদালতের আদেশ অমান্য করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডে বিআইডাবিøউটিএ শত শত একর ভ‚মি বাউন্ডারি দিয়ে অবৈধ দখল করে নিয়েছে। অবৈধ দখলদাররা বিআইডাবিøউটিএর সীমানা পিলার থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত প্রায় ১২০০ শত ফিট বাউন্ডারি দিয়ে অবৈধ দখল করে নিয়েছে বলে জানতে পারাযায়। অবৈধ দখলের সংবাদ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান জানতে পেরে বন্দর উপজেলার নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খোদা, বন্দর উপজেলার ভাইস-চেয়ারম্যান মো: সানাউল্লাহ সানু ও বন্দর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর সিদ্দিকে আইনগত ব্যবস্তা নেওয়ার নির্দেশ দেন। এবং অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাবিউটিএ) যুগ্মপরিচালক (নারায়ণগঞ্জ নদীবন্দর) মো: শহিদুল্লাহ জানান আগামি সাপ্তাই এ অবৈধ দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোট চালিয়ে উচ্ছেদ করা হবে।

এসময় বন্দর উপজেলার নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খোদা বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্পটে আসি এবং কাউকে পাইনা। যারা এই সম্পত্তি দখল করেছে আমি তাদের কাগজ পত্র নিয়ে আমার অফিসে দেখা করার জন্য সংবাদ পাঠিয়েছি।
প্রসঙ্গ, একদিকে দেশের নদী দখলমুক্ত রাখতে সরকারি তৎপরতা অন্য দিকে নদী দখল করতে ব্যাস্ত ভ‚মিদস্যরা। দেশের চারদিকে নদীগুলো বাঁচিয়ে রাখতে বরাদ্দ রাখা অর্থ আর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেওয়া ‘গাইড লাইন’ যেন কোনো কাজেই আসছে না। নদীর সীমানা নির্ধারণ করে বসানো সীমানা পিলারকে কেউ তোয়াক্কাই করছে না। অবৈধ দখলদারদের থাবায় শীতলক্ষ্যার সীমানা পিলারেরও অস্তিত্ব নেই। শীতলক্ষ্যায় এমন সর্বগ্রাসী দখলবাজদের শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর সফর সংগী কন্টেকটার মো: সরিফ হিরা হিরুর ভাই হাবিবুল্লাহ টুটুলের নাম। হাবিবুল্লাহ টুটুল বিভিন্ন কর্মকর্তার নাম বিক্রি করে ইতোমধ্যে প্রায় কয়েক শত একর জমি বাউন্ডারি দিয়ে অবৈধ দখল করে নিয়েছে। মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সংলগ্ন শীতলক্ষ্যার কূল ঘেঁষে বাউন্ডারি করে এ নদী দখলের অভিযোগ উঠেছে।

বিশাল আকৃতির বাউন্ডিারি দিয়ে শীতলক্ষ্যা নদী দখল করে রাখলেও প্রশাসন কোন উচ্ছেদের উদ্যোগ নিচ্ছে না।
৪ এপ্রিল (মঙ্গলবার) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, নাসিক ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সংলগ্ন বিআইডাবিøউটিএ সম্পত্তি অবৈধ ভাবে বাউন্ডারি দিয়ে কয়েক শত একর জমি দখল করে নিয়েছে এলাকার হাবিবুল্লাহ টুটুল। এ সম্পত্তি দখল করে বিক্রির পায়তার চালাচ্ছে বলে জানান এলাকাবাসী।
এলাকার একাধিক ব্যাক্তি বলেন, হাবিবুল্লাহ টুটুল নারায়ণগঞ্জ সিটি কর্র্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর কাছের লোক কন্টেকটার মো: সরিফ হিরা হিরুর ভাই। তার নারায়ণগঞ্জ জেলা ডিসি অফিসের অনেকের সাথে ভালো সম্পর্ক আবার কাউন্সিলর মো: মোখলেছুর রহমান চৌধুরীর সাথে ভালো সম্পর্ক তিনি নদী দখল করলে কে বাধা দিবে কার এত শাহস আছে। যেখানে প্রশাসনই নিরব সেখানে সাধারন মানুষের কি বলার আছে। সরকারি সম্পত্তি দখল করে বিক্রি করে টাকা উপর্জন করা চেয়ে চেয়ে দেখা ছারা আমাদের কিছু বলার এবং করার নেই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...