নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   র‍্যাব-১১ অবৈধ প্লাস্টিক পণ্য প্রতিষ্ঠানকে জরিমানা |  বিপুল পন্য জব্দ 
র‍্যাব-১১ অবৈধ প্লাস্টিক পণ্য প্রতিষ্ঠানকে জরিমানা |  বিপুল পন্য জব্দ 
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  র‍্যাব-১১, নারায়ণগঞ্জ  এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদনের  অভিযোগে একটি প্রতিষ্ঠানকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে বিপুল পরিমান অনুমোদনহীন প্লাস্টিক পণ্য জব্দ করেছে। পরে অনুমোদনহীন প্লাস্টিক পণ্য ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার ২৭ এপ্রিল র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১,  সদর কোম্পানি নারায়ণগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২৭ এপ্রিল সকালে জেলার সোনারগাঁ থানার দন্দী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদনের কারণে “ফিদো প্লাস্টিক” নামক প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা জরা হয়। পরে জব্দ করা বিপুল পরিমান অনুমোদনহীন দ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানাগেছে ফিদো প্লাস্টিক নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদন ও অনুমোদনহীন প্লাস্টিক পণ্য বাজারজাত করে আসছিল । ভেজাল খাদ্য ও অনুমোদনহীন পণ্যের প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং- ৯৪/২০২৩ ধারা-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর- ৪৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...