নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   কোস্ট গার্ড আড়াই কোটি পিস চিংড়ি রেনুপোনা জব্দ করে মেঘনায় অবমুক্ত করলো
কোস্ট গার্ড আড়াই কোটি পিস চিংড়ি রেনুপোনা জব্দ করে মেঘনায় অবমুক্ত করলো
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে আনুমানিক ২ কোটি ৫৫ লক্ষ পিস চিংড়ি রেনুপোনা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ০৪ মে  সকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ০৪ মে আনুমানিক রাত একটায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি দল স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার, কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রাম থেকে বাগেরহাট গামী একটি ট্রাক তল্লাশি করে আনুমানিক ২,৫৫,০০,০০০ (দুই কোটি পঞ্চান্ন লক্ষ) পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।
তবে এসময় অবৈধ চিংড়ি রেনু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী  মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রঞ্জিত বাবু’র উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেনু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...