নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   নাশকতার মামলায় বিএনপি’র আজাদ সহ ১০ নেতা-কর্মী কারাগারে
নাশকতার মামলায় বিএনপি’র আজাদ সহ ১০ নেতা-কর্মী কারাগারে
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নাশকতার মামলায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মী কারাগারে। আড়াইহাজার থানার একটি নাশকতার মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার  ৮ মে  দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ জামিন বাতিল করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।  এর আগে বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৪০জন নেতাকর্মীর হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিল । ৮ মে সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করেন। আদালত শুনানী শেষে বিএনপি নেতা আজাদসহ ১০জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেছেন।
আসামি পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আড়াইহাজার থানার একটি মিথ্যা রাজনৈতিক মামলায় বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০জন নেতাকর্মী জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। একই সাথে ৩০জনের জামিন মঞ্জুর করেন। আমরা উচ্চ আদালতে আপিল করে জামিনের আবেদন করবো।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ( ওসি ) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, আড়াইহাজার থানার একটি নাশকতার মামলায় বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদসহ ১০জন নেতা-কর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কারাগারে প্রেরণ ব্যক্তিরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ মেম্বার, সাতগ্ৰাম ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন আতাউর মেম্বার, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বিএনপি নেতা আলী হোসেন, ইমরান হোসেন, সাতগ্ৰাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রিপন মেম্বার, যুবদল আসাদুজ্জামান আসাদ, সাতগ্ৰাম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রনি মিয়া।
প্রসঙ্গত, গত (১১ ফেব্রুয়ারি) উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় পদযাত্রা কর্মসূচী পালন করতে গেলে পুলিশ বাধা দেয় বিএনপি নেতাকর্মীদের। এসময় বিএনপি নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধ হন এবং ১৫ নেতাকর্মী আহত হন।
পরে গত (১২ ফেব্রুয়ারি) আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নুর ই আলম সিদ্দিকী বাদী হয়ে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৫০জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০- ৭০জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় যুবদল নেতা ইয়াকুব (২৭)কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...