নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম 
 প্রচ্ছদ   জেলার খবর   বেকার যুবদের মৎস্য চাষের প্রশিক্ষণ দিলো মানব কল্যাণ পরিষদ
বেকার যুবদের মৎস্য চাষের প্রশিক্ষণ দিলো মানব কল্যাণ পরিষদ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মানব কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্ম সংস্থানের লক্ষে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেডের আওতায় ৯ই মে বিকেলে ৭ দিন মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজুল হকের সভাপতিত্বে মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম শাহরিয়ার রেজা। তিনি বলেন, যুবরা প্রশিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে। সামাজিক অবক্ষয় রোধে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, স্বেচ্ছাশ্রমে স্বেচ্ছাসেবীরা যেভাবে মানবিক কাজ করছে তা নারায়ণগঞ্জে বিরল।

শত বাধা উপেক্ষে করে যুব প্রশিক্ষণ নিয়ে স্বেচ্ছাসেবকরা আরও অনেক দূর এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন ও জাতী লেখক কল্যাণ পরিষদ পাঠাগারে সভাপতি আয়শা আক্তার প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...