নারায়ণগঞ্জ  বুধবার | ১০ই জুন, ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৩শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   সাহিত্য   সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত
সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত
  সাহিত্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৮ অক্টোবর, ২০২২

গত বছরের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার সংস্থাটির বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।গত বছর সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে সুচির দলের নেতাকর্মী ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী দলগুলো।অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, বিরোধীদের দমন করতে সেনাবাহিনী বহু গ্রাম ধ্বংস করেছে, বিচারবহির্ভূত ব্যাপক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে এবং বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে।ইউনিসেফ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, অভ্যুত্থানের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১০ লাখ ১৭ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হওয়া অর্ধেকেরও বেশি মানুষ দেশটির উত্তর-পশ্চিম সাগাইং অঞ্চলের।জাতিসংঘের মানবিক সংস্থা মে মাসে জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারজুড়ে ১২ হাজারেরও বেশি বেসামরিক সম্পত্তি পুড়িয়ে ফেলা হয়েছে বা ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে সাগাইংয়ের একটি গ্রামে বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত ১১ জন স্কুলছাত্র নিহত হয়।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১