নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আমরা একজন সাহসী স্মার্ট প্রধানমন্ত্রী পেয়েছি – বস্ত্র ও পাটমন্ত্রী
আমরা একজন সাহসী স্মার্ট প্রধানমন্ত্রী পেয়েছি – বস্ত্র ও পাটমন্ত্রী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতীক ) বলেছেন, আমার দেখা মতে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট নারী হলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কয়েকদিন আগে উনি জাপান, আমেরিকা ও ইংল্যান্ডে রাষ্ট্রীয় সফরে গেলেন উনার উপস্থাপনাটা আমি যেভাবে দেখেছি সত্যিকার অর্থে তিনি স্মার্টভাবে উপস্থাপন করেছেন।
তিনি বিশ্বব্যাংকের সাথে যেভাবে সাহসিকতার সাথে কথা বলেছে আমি দেখে হতবাক হয়েছি। বিশ্বব্যাংক কিন্তু একটি বিশাল ব্যাপার। অনেকে বলেছে টকশোতে অপমান করা হয়েছে, এটা অপমান না তাকে আর্শিবাদ করা হয়েছে।
যাই হোক আমরা একজন স্মার্ট প্রধানমন্ত্রী পেয়েছি।
আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন উনি যে বাংলাদেশে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ বাস্তবায়নের সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন। বুধবার (১০ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ’র সভাপতিত্বে মতবিনিময় সভা উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ- ১ আসনের সাংসদ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতীক),  নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মশিউর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মো. হাতেম, সিনিয়র সাংবাদিক কাশেম হুমায়ূন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের
সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ভূঁইয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকারসহ মতবিনিময় সভায় অংশ নেন বস্ত্র ও পাট মন্ত্রী, নারায়ণগঞ্জের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...