নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   রুপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, দু’জন গুলিবিদ্ধ
রুপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, দু’জন গুলিবিদ্ধ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১২ মে, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ৫ নং ক্যানাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ঘটনা ঘটেছে। এসময় মাসুম বিল্লাহ ও জোবায়ের প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায় ১১ মে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বাগ মোছড়া ও বটতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায় গোলাকান্দাইল এলাকার বিদ্যুৎ গ্রুপ ও মাসুম বিল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি ঘটনা ঘটে। বিদ্যুত গ্রুপের ছোড়া গুলিতে মাসুম গ্রুপের মাসুম বিল্লাহ ও জোবায়ের নামের দুই জন গুলিবিদ্ধ হয়ে অবস্থায় মাটিতে পড়ে থাকে। এসময় এলাকাবাসী মাসুম বিল্লাহ ও জোবায়ের কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে ভূলতা ফাঁড়ির পুলিশ গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির এএসআই উত্তম কুমার জানান, আমরা দুই গ্রুপের হামলা সংঘর্ষ ও গোলাগুলির খবর জানতে পেরে আমরা ভূলতা পুলিশ ফাঁড়ির টিম অতি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

উত্তম আরো জানান ঘটনাস্থলে গিয়ে জানা যায় পূর্বের শত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার বিদ্যুৎ গ্রুপ ও মাসুম বিল্লাহ গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষ হযেছে। এতে করে বিদ্যুতের গ্রুপের লোকজন মাসুম বিল্লার গ্রুপের জোবায়ের ও মাসুম বিল্লাহকে গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে গেলে এলাকাবাসী ও মাসুম বিল্লাহর লোকজন আহত দুইজনকে উদ্ধার করে ঢাকা কলেজ মেডিকেলে নিয়ে যায়। তবে এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...