নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   নাগরিক খবর   ২২ জানুয়ারী নারায়নগঞ্জের বিশিষ্ট সাংবাদিক আবদুস সালামের ৬৫ তম জন্মদিন
২২ জানুয়ারী নারায়নগঞ্জের বিশিষ্ট সাংবাদিক আবদুস সালামের ৬৫ তম জন্মদিন
  নাগরিক খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়নগঞ্জের বিশিষ্ট সাংবাদিক আবদুস সালামের আজ ৬৫তম জন্মদিন। এ উপলক্ষে পারিবারিকভাবে এবং নানান সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিনব্যাপী ব্যাপক কর্মসুচির আয়োজন করেছে। সাংবাদিক আবদুস সালাম ১৯৫৮সালে ২২ জানুয়ারী নারায়নগঞ্জের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা মরহুম চাঁন্দ মিয়া একজন বিশিষ্ট পাট ব্যবসায়ী ছিলেন। ৫ভাই দুই বোনের মধ্যে আবদুস সালাম ষষ্ঠ। বড়ো ভাই কাশেম হুমায়ুন দেশের একজন খ্যাতিমান সাংবাদিক। তিনি দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক।আবদুস সালাম ১৯৯৮সালে দৈনিক রুপালীর নারায়নগঞ্জ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এর আগে তিনি দেশের বৃহত্তম পাটকল আদমজী জুট মিলের একজন কর্মকর্তা হিসেবে ২০বছর চাকুরী করেন। ২০০১ সাল থেকে তিনি এটিএন বাংলার নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করে এখন পর্যন্ত এ চ্যানেলে কর্মরত থাকার পাশাপাশি এটিএন নিউজেও কাজ করছেন। পাশাপাশি তিনি বর্তমানে দৈনিক বাংলার নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও আবদুস সালাম দৈনিক ইনকিলাব, দৈনিক যুগান্তর এবং অর্থনীতি প্রতিদিনে কাজ করেন।আবদুস সালাম নারায়নগঞ্জে জেলা সাংবাদিক ইউনিয়নের পরপর দুইবার সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তিনি নারায়নগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য । এছাড়াও তিনি নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির সদস্য, নারায়নগঞ্জ চারুকলা ইনষ্টিটিউটের গভনিং বডির সদস্য। আবদুস সালাম বিদ্যানিকেতন হাই স্কুলের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস চেয়ারম্যান। শিক্ষা ও সাংবাদিকার পাশাপাশি তিনি সামাজিক কর্মকান্ডে জড়িত আছেন। তিনি লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ সিটির সাবেক সভাপতি এবং বর্তমানে লায়ন্স জেলা ৩১৫এ২ বাংলাদেশের রিজিওন চেয়ারম্যান।#

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...