নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁশ দিয়ে নারীর আত্মহত্যা
সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁশ দিয়ে নারীর আত্মহত্যা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁশ দিয়ে মোসা: আছমা বেগম (৩৭) নামের এক নারী আত্মহত্যা করেছে। বিষয়টি আজ বিকেলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক।এর আগে বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৮ থেকে ৯ টার ভিতর মিজমিজি চৌধুরীপাড়া ইসলাম মিয়ার ভাড়াটিয়া বাড়িতে গলায় ফাঁশ দিয়ে ঐ নারী আত্মহত্যা করেন।

এ ঘটনায় মৃত নারীর স্বামী মো: কবির হোসেন (৪৫) নিজে বাদী হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, মৃত আছমা বেগম কবির হোসেনের প্রথম স্ত্রী। সে দীর্ঘদিন যাবত সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন। আজ সকালে ৮ থেকে ৯ টার মধ্যকার সময়ে তাদের বসবাসরত ভাড়াটিয়া বায়ায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁশ দেন। পরবর্তীতে ঝুলন্ত অবস্থায় পাশের বাসার ভাড়াটিয়ােদের নজরে পড়লে তারা তার স্বামীকে মুঠোফোনের মাধ্যমে জানান।

ঘটনার খবর শোনামাত্রই কবির হোসেন দ্রুত বাসায় এসে দেখেন যে তার স্ত্রীর মৃত দেহ ফ্যানের সঙ্গে ঝুলছেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা জানান, ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে আমাদের থানার পুলিশ লাশটি নিয়ে আসেন। পরবর্তীতে ভিকটিমের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তার স্বামী এসে নিজে বাদী হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...