নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   দেশীয় বন্দুক ও পিস্তল সহ ৩ সন্ত্রাসী র‌্যাবের হাতে গ্রেফতার
দেশীয় বন্দুক ও পিস্তল সহ ৩ সন্ত্রাসী র‌্যাবের হাতে গ্রেফতার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়নগঞ্জে দেশীয় বন্দুক ও পিস্তল সহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ১৯ মে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন কালিরবাজার এলাকায় টহল চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি পরস্পর যোগসাজশে গুরুতর ধর্তব্য অপরাধ করার জন্য নারায়ণঞ্জ জেলার সদর থানাধীন সৈয়দপুর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় র‌্যাবের টহল দল উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়।

সহায়তায় ০১টি ১২ বোর একনলা বন্দুক, ০১টি দেশীয় তৈরী পিস্তল, ০২টি সুইচ গিয়ার এবং ০৩ রাউন্ড গুলি সহ ০৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী ১। মোঃ সোহেল (৩৩), পিতা- আঃ সামাদ, মাতা- জুলেখা বেগম, সাং- বাড়ীর টেক থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ২। রহিম বাদশা (৩৫), পিতা- আলী আক্কাস, মাতা- দিলবাহার বেগম, সাং- পশ্চিম মুক্তারপুর, ডাক- মুন্সিগঞ্জ, থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা- মুন্সিগঞ্জ, ৩। মোঃ প্রভাত হোসেন (৩৫), পিতা- মোঃ আলী আকবর, মাতা-রাশিদা বেগম, সাং- পশ্চিম মোক্তারপুর, থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ’দেরকে গ্রেফতার করতে সয়ম হয়।

র‌্যাব জানায় , গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই সহ অন্যান্য ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রাখে এবং চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্ম সহ সন্ত্রাসী কার্যক্রম, বিশৃক্সখলা সৃষ্টি করা, নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে এবং ১নং আসামী মোঃ সোহেল (৩৩) এর নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামালা নং- ২০/১৮৬, তারিখ ১১/০৫/২০১৩ ইং রুজুকৃত মামলায় পলাতক আসামী ছিল। সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ সর্বদা তৎপর রয়েছে এবং সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...