নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি |কমিউনিস্ট পার্টি’র বিক্ষোভ সমাবেশ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি |কমিউনিস্ট পার্টি’র বিক্ষোভ সমাবেশ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদলঃ  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে
কমিউনিস্ট পার্টি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী শাখার উদ্যোগে আজ বিকাল ৫:০০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ নারী শাখার আহবায়ক কৃষ্ণা ঘোষ, এই সভায় রক্তব্য রাখেন, সিপিবি, কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় নারী সেলের আহবসয়ক ল²ী চক্রবর্তী, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য শ্রমিক নেতা দুলাল সাহা।
এই সভায় আরও বক্তব্য রাখেন সিপিবি শহর কমিটির সভাপতি শ্রমিক নেতা আঃ হাই শরীফ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শাহানারা বেগম এবং শোভা সাহা। এই সভায় সংগতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা শিশির চক্রবর্তী। এই সভাটি সঞ্চলনা করেন মৈত্রী ঘোষ।
এই সভায় বক্তারা দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার বর্ণনা করেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা উদ্ধৃতি করে বলেন, নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের এই বাজার দরে নাবিশ্বাস উঠেছে। বক্তারা আরও বলেন, বিনা ভোটে নির্বাচিত এই সরকারের দেশের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সাথে তেল, গ্যাস, বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি সমাজ কাঠামো ও জনগণকে অস্থিতিশীল করে তুলেছে।
এই সভায় বক্তারা আহবান জানিয়ে বলেন, ঘুষ, দুর্নীতি, বাজার-সিন্ডিকেট মোকাবেলা করতে জনগণকে এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। আগামী ঈদের পূর্বে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাজার নিয়ন্ত্রণ চাল, ডাল, তেল, আলু সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ন্যায্যমূলের দোকান চালু করে জনগণের দুরবস্থা থেকে মুক্ত করতে হবে। শ্রমিকদের জন্য ২৫,০০০/= (পঁচিশ হাজার) টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ সহ রেশনিং ব্যবস্থা চালুর দাবী জানাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...