নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   আইন-অপরাধ   ভুয়া এমবিবিএস ডাক্তার আটক | এক বছরের জেল ১ লাখ টাকা জড়িমানা 
ভুয়া এমবিবিএস ডাক্তার আটক | এক বছরের জেল ১ লাখ টাকা জড়িমানা 
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের একটি ডায়াগণেস্টিক সেন্টার অভিযান চালিয়ে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করে এক বছরের কারাদন্ড ও প্রতিষ্ঠানকে একলাখ টাকা জড়িমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের ৪নং ডিআইটি এলাকায় সুপার ডায়াগণেস্টিক সেন্টারে গোয়েন্দা (এনএসআই) সূত্রে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম।

এ সময় ডায়াগণেস্টিক সেন্টারের কনসালটেন্ট সনলোজিস্ট (এমবিবিএস) ডাক্তার মোস্তফা মিজানুর রহমানকে আটক করে। পরে তার কাগজপত্র চ্যালেঞ্জ করলে এমবিবিএস এর কাগজপত্র দেখা পারেনি। পরে আইন অনুযায়ী এক বছরের বিনাশ্রম সাজা দেয় এবং ডায়াগণেস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শহিদুল ইসলাম খান স্বপন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ অভিযানের সুপার ডায়াগণেস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভূয়া (এমবিবিএস) ডাক্তার মোস্তফা মিজানুর রহমানকে আটক এবং কোন কাগজপত্র যাচাই ছাড়া আলট্রাসনোগ্রাম বিভাগে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। আটককৃত মিজানুর নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন। এদিকে ডায়াগণেস্টিক সেন্টার মালিকদের অসহযোগিতা ও ডাক্তার নিয়োগে কোন কাগজপত্র দেখা না পারায় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ডায়াগণেস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...