নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে রাজউকের উচ্ছেদ এক মাস না যেতেই পূর্ননির্মান
বন্দরে রাজউকের উচ্ছেদ এক মাস না যেতেই পূর্ননির্মান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক নকশাবহির্ভূত ভবন উচ্ছেদের ১ মাস পার হতে না হতেই  অদৃশ ক্ষমতার বলে উচ্ছেদকৃত ভবন পূর্র্ণ নির্মানে মেতে উঠার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে রুপালী আবাসিক এলাকার ভবন মালিক মানিক মিয়ার বিরুদ্ধে। সম্প্রতি সময়ে  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ  নকশাবহির্ভূত ভবন নির্মান কাজ, রাস্তা দখল করে সীমানা প্রাচীর ও বারান্দা নির্মানসহ বিভিন্ন অপরাধে বাড়ির মালিক মানিক মিয়াকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়।
এদিকে বাড়ি মালিক মানিক মিয়া অদৃশ্য ক্ষমতার বলে রাজাউক কর্তৃক  ভেঙ্গে দেওয়া ভবন কি ভাবে পূর্ণ সংস্কার করেন তা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা ও সমালচনা। এ ব্যাপারে ভবন মালিক মানিক মিয়ার ব্যবহারকৃত ০১৬-৭৩৩৩৮৪৪১ নাম্বার মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিফ না করে কেটে দেন।
উল্ল্যেখ্য, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেসনের ২১ নং ওয়ার্ডস্থল রুপালি আবাসিক এলাকায়  নকশাবহিভূত ভবন নির্মানের অপরাধে উল্লেখিত এলাকার জনৈক মানিকের ১০ তলা ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ওই  সময় ভবন নকশাবহির্ভূত সীমানা প্রাচীর ও বারান্দা তৈরি ও বার্তী নির্মাণ করায় বাড়ির মালিক মানিক মিয়াকে ১০ লাখ টাকা, রুকন মিয়াকে ৩ লাখ টাকা ও আব্দুল মাজিদকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।  রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে নির্মাণাধীন ভবনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করার বিষয়টি রাজউকের নজরে এলে ভবন মালিকদের নোটিশ দেয়া হয়। কিন্তু তারা এর জবাব না দিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখেন। বিধিনিষেধ অমান্য করায় ভবনগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়। রাজউকের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...