নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   কুতুবপুরে নারাী নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত
কুতুবপুরে নারাী নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
ফতুল্লা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে মেয়ে নিয়ে অসামাজিক কার্যকলাপের বিষয়কে কেন্দ্র করে কিশোর অপরাধীদের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে ।নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের নয়ামাটি মুসলিম পাড়া এলাকায়  বুধবার (৩১ মে) সন্ধায়  কুতুবপুরের নয়ামাটি  মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানা একাধিক অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, পাগলা নয়ামাটি মুসলিমপাড়া এলাকার জাকির হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগে উল্লেখ করে বুধবার (৩১ মে) রাতে সময় পূর্ব শত্রুতার জের ধরে পারভেজ (২৯), আব্দুস সালাম (২৪), আল আমিন (২৬), দেলোয়ার হোসেন (৪০), গোলাম রাব্বি (২৪), ফরহাদ @ টাইগার (২৪), তানভির (২৪), আলিফ (২৫), আবির হোসেন (১৮)সহ অজ্ঞাতনামা ৭/৮ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া আলাউদ্দিন মেম্বারের বাড়ির সামনে আসিয়া জাকিরকে অতর্কিতভাবে এলোপাথাড়ী মারধর করে ও হাতে থাকা ধারালো সুইচ গিয়ার দিয়া হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। একই ঘটনায় অপর একটি অভিযোগ দায়ের করেন নুসরাত জাহান মীম, অভিযোগে উল্লেখ করে পাগলা চিতাশাল এলাকার  একদল উশৃঙ্খল ও সন্ত্রাসীপ্রকৃতির লোক  প্রায় সময়ই আমাকে রাস্তা-ঘাটে উত্যক্ত ও বিরক্ত করা সহ আজেবাজে কথাবার্তা বলিত এবং কু-প্রস্তাব দিত এহেনকার্যকলাপ করিতে নিষেধ করিলে তৌহিদ (২১) নিহাদ (২৩), জিহাদ (২৩), ইব্রাহিম (৩৫), ইউনুস (২৮)  ইমু (২৬) অজ্ঞাতনামা ৭/৮ জন জোর পূর্বক মুসলিমপাড়াস্থ একটি বাড়ীতে নিয়া গিয়ে  জামা কাপড় টানা হেচড়া ধস্তাধস্তি করিয়া শ্লীলতাহানী  ঘটনা ঘটায় ও মুক্তিপণ হিসেবে এক লক্ষ টাকা দাবী করে নুসরাতের পিতা কর্মস্থলে থাকার কারণে বিষয়টি মা আয়েশা কে অবহিত করিলে মা ও বড় ভাই সালাম তাহার বন্ধু শিশির (২২), হোসেন (২১)কে নিয়া ঘটনাস্থলে গেলে উক্ত সন্ত্রাসীসহ অজ্ঞাতনামা ৭/৮ জন সালামসহ তার বন্ধুদের উপর ক্ষিপ্ত হইয়া তাহাদেরকে এলোপাথারী মারধর করে। ঘটনার পরের দিন একই ঘটনাকে কেন্দ্র করে জয়নাল হাজারী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরো একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করে যে কিস্তির টাকার তোলার জন্য মুসলিমপাড়া গেলে পূর্বের সত্রুতার জের ধরিয়া ছেলে শিশিরকে একা পাইয়া নয়ামাটি মুসলিম পাড়া এলাকার ইউনুস (২৮) নিহাদ (২৫),জিহাদ (২৬), ইমু (২২) আরিফ (২০), ইমন (২০), খলিল (২৮) সহ অজ্ঞাত নামা ৪/৫ জন লোহার চাপাতি দ্বারা আমার ছেলের মাথার আঘাত করিয়া রক্তাক্ত জখম।
এলাকাবাসী সুত্রে জানা যায় নয়ামাটি মুসলিম পাড়া এলাকায় একটি বাড়িতে ছেলে মেয়ে ফুর্তি করার করার সময় দেখেফেলে পরে তাদেরকে আটক রেখে অভিভাবকদের খবর দেয়া হয় অভিভাবকরা আসার পর দুই পক্ষের মধ্যে দন্ধের সৃষ্টি হয় এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এ নিয়েই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোরগ্যাংদের দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া রণক্ষেত্রে পরিনত হয় নয়া মাটি মুসলিম পাড়া এলাকা। এই বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রেজাউল হক দিপু জানান  অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...