নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   ভাগ্নি ধর্ষনের ঘটনায় লম্পট মামা শামীম গ্রেপ্তার 
ভাগ্নি ধর্ষনের ঘটনায় লম্পট মামা শামীম গ্রেপ্তার 
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের লম্পট‘ মামা কর্তৃক বন্দরে ১০ বছরের  ভাগ্নিকে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়েরের ২৪ ঘন্টার ব্যবধানে পুলিশ ধর্ষক মামা শামীম ওরফে আউয়াল (২৫)কে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত ধর্ষককে বৃহস্পতিবার (১লা জুন) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে ।  গত বুধবার (৩১ মে) রাতে ধামগড় ফাঁড়ী পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সদর থানার গাসী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।
যার মামলা নং- ৫১(৫)২৩। গ্রেপ্তারকৃত ধর্ষক শামীম ওরফে আউয়াল উল্লেখিত এলাকার মোঃ রহমান শেখের ছেলে। এর আগে গত বুধবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগস্থ জনৈক ছিদ্দিক মিয়ার ভাড়াটিয়া ঘরে ওই ধর্ষনের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ধর্ষক শামীম ওরফে আউয়াল  ধর্ষনের ঘটনার সত্যতা স্বিকার করে  জানায়, খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করে মাদকাসক্ত হয়ে পরেছি। ঘটনার দিন মাদক সেবন করে অচেতন হয়ে এই খারাপ কাজ করেছি।
মামলার তথ্য সূত্রে জানা গেছে,  ধর্ষন মামলার বাদী আল আমিন নামক একটি মিষ্টি দোকানে চাকুরি করে। তার   স্ত্রী অলেম্পিক নামক একটি প্রতিষ্ঠানে দুই সিপ্টে কাজ করে। তাদের সংসারে ৫ বছরের এক ছেলে ও ১০ বছরের  এক কন্যা সন্তান রয়েছে। প্রতিদিনের ন্যায় গত বুধবার (২৪ মে) সকাল ৮টায় মামলার বাদী ও তার স্ত্রী কাজে যায়।
ওই দিন রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে বাড়িওয়ালা ফোনের মাধ্যমে বাদীকে জানায় তার মেয়ে অসুস্থ্য। পরে সংবাদ পেয়ে বাদী দ্রæত বাড়িতে এসে রক্তাক্ত অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে মদনপুর আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করে। পরে ধর্ষিতা কিশোরী কিছুটা সুস্থ্য হয়ে উঠলে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় মুন্সিগঞ্জ জেলার সদর থানার গাসী পুকুরপাড় এলাকার রহমান শেখের ছেলে  লম্পট মামা শামীম ওরফে আউয়াল (২৫) তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষন করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...