নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   শীতলক্ষ্যা নদীতে নোঙ্গর করা  তেলবাহী জাহাজে বিস্ফোরনের আগুনে ৬ শ্রমিক দ্বগ্ধ
শীতলক্ষ্যা নদীতে নোঙ্গর করা  তেলবাহী জাহাজে বিস্ফোরনের আগুনে ৬ শ্রমিক দ্বগ্ধ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ জুন, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জঃ  নারায়ণগঞ্জে রূপগঞ্জ ইছাপারা এলাকায় শীতলক্ষ্যা নদীতে ডকইয়ার্ডে মেরামত করতে আনা নোঙ্গর করা সাঙ্গাইল ৮ নামে একটি তেল রিফায়ারিং উপাদান বহনকরা জাহাজে জমে থাকা গ্যাস বিস্ফোরনে আগুনে জাহাজের ৬ শ্রমিক দ্বগ্ধ হয়েছে। দ্বগ্ধদের ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি ফকরা হয়েছে। শনিবার দিবাগত রাত ১ টা ৪৮ মিনিটে আগুন লাগলে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট সোয়া দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ৪ টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে। আহতরা হলো মোঃ হুমায়ূন কবীর (৫৪), মোঃ রাকিব (২৪) ইমতিয়াজ(৪২) রুবেল, সোহেল, ইমন । দ্বগ্ধ তিনজনই ওই জাহাজে কর্মতর শ্রমিক । দুর্ঘটনার সময়  শ্রমিকরা ওই জাহাজের কেবিনে ঘুমিয়ে ছিল।
এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওসমান গনি জানিয়েছেন, শীতলক্ষ্যা নদীর ইছাপুরা এলাকায় কিং ফিসার শিপইয়ার্ড নামের একটি ডকইয়ার্ডে মেরামত করতে আসা নোঙ্গর করা তেল রিফায়ারিং করা উপাদান নেপকিন বহন করা জাহাজে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরনে জাহাজটিতে আগুন ধরে যায়। এতে তিন শ্রমিক দ্বগ্ধ হয়। ডেমরা ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট সোয়া দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ৪ টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, তেল রিফায়ারিং করা উপাদান নেপকিন বহন করা এধরের জাহাজ  কিছুদিন পর পর জমে থাক বর্জ পরিস্কার করতে হয়।
আর সময় মত পরিস্কার না করলে ওইসব ক্যামেকেল বর্জ থেকে গ্যাস জমা হয়ে জাহাজে বিস্ফোরনের ঘটনা ঘটে। এবং আগুনে দুর্ঘটনা কবলিত সাঙ্গাইল ৮ এ কারনেই বিস্ফোরন থেকে আগুন লাগতে পারে। আগুনে জাহাজের কেবিন ইঞ্জিন রুমের ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত শেষে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিস্ফোরনে আগুনের সূত্র সূত্রপাত বলা যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...