নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   হাই স্কুলে শিক্ষকরা বিটের নামে জুয়া খেলায় অভিবাবকরা ক্ষুব্দ | ক্লাসে বিঘ্ন
হাই স্কুলে শিক্ষকরা বিটের নামে জুয়া খেলায় অভিবাবকরা ক্ষুব্দ | ক্লাসে বিঘ্ন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়নগঞ্জ হাই স্কুলে শিক্ষকদের মধ্যে এখন চলছে প্রতিমাসে টাকার বিনিময়ে বিট (লটারী) খেলা। শিক্ষকরা স্কুলের মধ্যে এ ধরনের টাকা দিয়ে বিট খেলায় আসক্ত হয়ে পড়ায় বিঘ্ন ঘটছে পড়াশুনায়। অনেক শিক্ষক এ ধরনের বিট খেলায় অংশ না নেয়ায় তাদের চাকরী থেকে ছাটাই করার হুমকি দিচ্ছে লটারীতে অংশ নেয়া শিক্ষকদের একটি অংশ। শিক্ষকদের এধরনের অনৈতিক কাজে ক্ষুব্দ হয়ে উঠছেন অভিভাবকরা। জানা গেছে শিক্ষার পরিবেশ বিঘ্ন হওয়ায় অনেক অভিভাবক তাদের সন্তানদের অন্যত্র নিয়ে যাচ্ছে।

জানা গেছে নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান এবং শিক্ষক সাথী সাহা প্রত্যেক শিক্ষকের কাছ থেকে বিট খেলায় অংশ নেয়ার জন্য প্রতিমাসে বাধ্যতামুলক ভাবে এক হাজার টাকা করে প্রদান করার জন্য চাপ প্রয়োগ করছেন। এসব টাকা লটারীর মাধ্যমে বিতরন করা হবে। একজন শিক্ষক জানান, প্রতিমাসে দেড়লাখ টাকা উঠানো হবে এবং একজন লটারীর মাধ্যমে সব টাকা নিয়ে যাবেন। এটা তারা খেলা হিসেবে দেখছেন কিন্তু প্রকৃত অর্থে লটারী কিংবা জুয়া বলা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেন গত একসপ্তাহ যাবত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুইয়া সহ শিক্ষক মাহবুবুর রহমান এবং সাথী সাহা র্মরত শিক্ষকদের বাধ্য করছেন একহাজার টাকা করে তাদের কাছে জমা দিতে। অনেকেই এর প্রতিবাদ করলে প্রধান শিক্ষক তাদের চাকুরী থেকে বের করে দেয়ার হুমকি দিচ্ছেন।হেডমাষ্টার নাকি গভনিং বডির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের অনুমোদন নিয়ে এ বিট খেলা শুরু করেছেন।অনেকেই বাধ্য হয়ে মাহাবুবুর রহমান এবং সাথী সাহার কাছে এ টাকা জমা দিচ্ছেন। তারা অভিযোগ করেন শহরের বিভিন্ন স্থানে এ ধরনের লটারী খেলা হয়। শিক্ষক মাহাবুবুর রহমান এ ধরনের বিট খেলার সাথে সম্পৃক্ত। এখন তিনি নারায়নগঞ্জ হাই স্কুলে শিক্ষকদের মধ্যে বিট খেলার প্রচলন শুরু করেছেন। এ ব্যাপারে শিক্ষক মাহাবুবুর রহমান জানান,এটি একটি খেলা। শহরের বিভিন্ন স্থানে সমবায় সমিতির নামে খেলা হয়। বিট খেলা হিসেবে পরিচিত। আমরা এটা কে নারায়নগঞ্জ হাই স্কুে শিক্ষকদের মাধ্যমে শুরু করেছি।

লটারীর মাধ্যমে প্রতিমাসে এটাকা একজন শিক্ষক পাবেন।গভনিং বডির অপর শিক্ষক প্রতিনিধি আবদুর রহিম জানান এটি অলিখিতভাবে টাকার বিনিময়ে লটারী কিংবা জুয়া খেলা। আমি এর প্রতিবাদ করেছি। প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুইয়া জানান,শিক্ষকরা বিট খেলায় সম্পৃক্ত ওয়ায় আমি গভনিং বডির সভাপতিচন্দন শীলের অনুমোদন নিয়ে শুরু করার অনুমোদন দিয়েছি।
স্কুলের অভিভাবক সুনীল সাহা জানান গত কয়েকমাস যাবত স্কুলের পড়ার পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষকরা নিয়মিত ক্লাশ করছে না। গত সিটি পরীক্ষায় মাত্র ২৬% শিক্ষার্থী পাশ করেছে। এখন শিক্ষকরা বিট খেলা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। নিয়মিত ক্লাশ হয় না। অভিভাবকরা এজন্য ক্ষুব্দ হয়ে উঠছে বলে তিনি জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...