নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   হামলা আসামী ছিনিয়ে নেওয়ার মামলার আসামী গ্রেপ্তার 
হামলা আসামী ছিনিয়ে নেওয়ার মামলার আসামী গ্রেপ্তার 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে ২ আসামী ছিনিয়ে নেওয়ার মামলার ৭নং এজাহারভূক্ত আসামী শরিফ ওরফে বাক্কা শরিফ (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে  বুধবার (৭ জুন) দুপুরে বন্দর থানায় রুজুকৃত ৮(৬)২৩ নং মামলায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত মঙ্গলবার (৬ জুন) রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মামলার এজাহারভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত হামলাকারি শরিফ ওরফে বাক্কা শরিফ উল্লেখিত এলাকার মৃত আব্দুল হক মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত রোববার (৪ জুন) রাতে বন্দর ফাঁড়ী পুলিশ এএসআই দিলীপ কুমার  দাসসহ সঙ্গীয় র্ফোস ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের ডিউটি করা কালে বন্দর রেললাইন এলাকা থেকে ২ জন লোক সন্দিগ্ধ ভাবে ঘুরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তাদের নাম পরিচয় জানতে চায়। ওই সময় উল্লেখিত ২ জন নাম পরিচয় জানাতে অনিহা প্রকাশ করে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাজীপুর এলাকার মহিউদ্দিন গুইট্রা ছেলে ইমন ও একই এলাকার মহিউদ্দিন সরদার  ছেলে আল আমিন  চিৎকার চেচামেচি শুরু কর। ওই সময় তাদের সহযোগি হাফেজীবাগ এলাকার মজিব ওরফে মইজ্জা মিয়ার ছেলে শহীদ একই এলাকার রনি মিয়ার ছেলে রায়হান মুন্সিগঞ্জ সদর থানার দিগীরপাড় এলাকার বাবু মিয়ার ছেলে রাতুল বন্দর ঝাউতলা এলাকার মজিবুর মিয়ার ছেলে তুষার ফরাজিকান্দা এলাকার শরিফ ওরফে বাক্কা হাজীপুর এলাকার সোহেল হাফেজিবাগ এলাকার ,মনু মিয়ার ছেলে সাদিক হাজীপুর এলাকার মাহাবুব  একই
এলাকার রানা মিয়ার ছেলে ইমরান চিতাশাল এলাকার রকি ও হাফেজীবাগ এলাকার মৃত মালেক মিয়ার ছেলে রনী ও চিতাশাল এরঅকার রকিসহ অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী বেআইনী জনতাবদ্ধে আবদ্ধ হয়ে ১নং আসামী ইমনের হুকুমে  বন্দর ফাঁড়ি কন্সেটেবল দিদার ও অপর কন্সেটেবল আল আমিনকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে পিটিয়ে উল্লেখিত ২ আসামীকে ছিনিয়ে নেওয়াসহ  একটি ভিভো মোবাইল সেট ছিনিয়ে নেয়। এদিকে পুলিশ সন্ত্রাসী হামলার ঘটনার ওই রাতে বন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩নং এজাহারভূক্ত আসামী শহীদ (২৮) ৪নং আসামী রায়হান (২৬) ৫নং আসামী রাতুল (১৯) ও সনিগ্ধ আসামী মনির (৩৮)কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...