নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   রাজনীতি   এই সরকার ক্ষমতায় থাকার কোন অধিকার নাই – তরিকুল সুজন
এই সরকার ক্ষমতায় থাকার কোন অধিকার নাই – তরিকুল সুজন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  লোডশেডিং বন্ধ ও গণতন্ত্র মঞ্চের ঢাকা-দিনাজপুর রোডমার্চে হামলায় তরিকুল সুজন ও ছাত্রনেতা সৌরভ সেন সহ আহত নেতৃবন্দের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গণসংহতির বিক্ষোভ অনুষ্ঠিত। শুক্রবার  ৯ জুন বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে গণসংহতি জেলা সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পপি রানী সরকারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভে বক্তব্য রাখেন জেলার নির্বাহী সমন্বয়ক জননেতা অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়ক জননেতা নিয়ামুর রশিদ বিপ্লব, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নাজমা বেগম, জেলার অন্যতম নেতা আলমগীর হোসেন আলম, ফতুল্লা থানার নেতা আব্দুল আল মামুন, আমিনুর ইসলাম, মহানগরের নেতা মাহবুবুর রহমান বকুল, জাহাঙ্গীর আলম বাবু, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে তরিকুল সুজন বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও লুটপাটে জনজীবন বিপর্যস্ত। জান ও জবানের স্বাধীনতা নাই, মানুষের মর্যাদাকে ভোটের অধিকারকে কেড়ে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে। দেশি বিদেশি লুটেরাদের কাছে দেশের সম্পদ ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। জনসম্মতিহীন এই সরকার ক্ষমতায় থাকার কোন অধিকার নাই। এই সরকারের পদত্যাগ, নির্দলিয় সরকারের অধিনে নির্বাচন ও শাসনতন্ত্রের গণতান্ত্রিক সংস্কারের যে আন্দোলন চলছে নারায়ণগঞ্জবাসীকে সেই আন্দোলনে সামিল হবার আহ্বান জানান।

জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, বাংলাদেশ আজ পরিবর্তনের মুখোমুখি। সময় ঘনিয়ে আসছে গুম, খুনের সরকারকে বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে। মহানগরের সমন্বয়ক নিয়ামুর রশিদ বিপ্লব বলেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীন উর্ধগতির কারন স্বৈরাচারী আওয়ামী সরকারের লুটেরা সিন্ডিকেট। ভোটচোর এই সরকার সিন্ডিকেটের পাহারাদার। বক্তারা গণতন্ত্র মঞ্চের রোডমার্চে নেতৃবৃন্দের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিচারের দাবী জানান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...