নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, অবিলম্বে পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। অতীতের মত সরকারের কলাকৌশল আর তালবাহানার নির্বাচন জাতি আর দেখতে চায় না। সরকার যত উন্নয়নের কথা বলে ততই দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির উন্নয়ন জনগণ চায় না। বিদ্যুত বিল জনগণ পরিশোধ করলেও সরকার নাকি টাকার অভাবে বিদ্যুৎ দিতে পারছে না। এটা প্রহসন ছাড়া আর কিছু না। সরকারের ছত্রছায়ায় দুর্নীতিবাজরা দুর্নীতি করে দেশকে দেউলিয়া বানিয়ে দিয়েছে। আমদানি নির্ভর করে বিদ্যুতখাতকে সরকার ধ্বংস করে দিচ্ছে।
তিনি বলেন, এদেশের বিচার ব্যবস্থা সরকার কুক্ষিগত করে নিয়েছে। এ সরকারের মত চোর বিশ্বে আর কোনো সরকার নেই। দেশের এই ক্রান্তিকালে জাতির মুক্তির জন্য খেলাফত মজলিসের ৮ দফা ঘোষণা করেছে। এই ৮দফা দাবি মানতে হবে। ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি বন্ধ করতে হবে।গ্রেফতারকৃত আলেম উলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে খেলাফত মজলিশ জানায়,
সারাদেশে বিদ্যুতের লোডশেডিং ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ৯ জুন শুক্রবার বাদ আছর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী ও মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী, মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, জেলা সহ-সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সদর থানার সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ শরীফ মিয়া, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক ও বন্দর থানা পশ্চিমের সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, ইসলামী যুব মজলিসের মহানগর আহবায়ক প্রভাষক মাইদুল ইসলাম, সদস্য সচিব রিফাত আহমদ সাজিদ, ছাত্র মজলিসের মহানগর প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আনাস, প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী বলেন, সরকার মানুষকে ১০ টাকার চাল খাওয়াবে ও ঘরে ঘরে বিদ্যুৎ দিবে বললেও দিতে পারে নাই। বিদ্যুতের লাইন পৌছালেও বিদ্যুৎ পৌঁছেনি। সরকার জনদূর্ভোগের কথা স্বীকারই করছে না। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাষাঢ়া চত্বর ঘুরে ডিআইটি গিয়ে সমাবেশ শেষে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয় এবং আগামী ১৬ জুন শুক্রবার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচী বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...