নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   ক্যাপ রোমান হত্যা মামলায় ২ আসামী রিমান্ড শেষে আদালতে
ক্যাপ রোমান হত্যা মামলায় ২ আসামী রিমান্ড শেষে আদালতে
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে অনিক সরদার বাহিনী সন্ত্রাসী হামলায় রোমান ওরফে ক্যাপ  রোমান হত্যা মামলার ২নং এজাহারভূক্ত আসামী  আরজুম ওরফে আরজু ওরফে নাজ্জুম (৩৫) ও ৯নং আসামী জুয়েল (৪৫)কে ১ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুনরায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে উল্লেখিত দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আধালত থেকে রিমান্ডে আনে পুলিশ।
যার মামলা নং- ৪৮(৫)২৩ ধারা- ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩০২/ ১১৪/ ৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০। রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার খাজা ওরফে রমজান মিয়ার ছেলে আরজুম ওরফে আরজু ওরফে নাজ্জুম ও একই এলাকার খাঁজা মিয়ার ছেলে জুয়েল।
বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর সিদ্দিক জানান, ক্যাপ রোমান হত্যা মামলার প্রধান আসামী অনিক সরদারসহ  এ পর্যন্ত  ৬ জন  আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হত্যা মামলার ২নং আসামী নাজ্জুম ও ৯নং আসামী জুয়েলকে ১দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।  জিজ্ঞাসাবাদে রিমান্ডপ্রাপ্ত  আসামীরা গুরুত্বপূর্ন তথ্য প্রদান করেছে। মামলার তদন্ত স্বার্থে এ বিষয়ে আপনাদের কোন তথ্য দিতে পারছি না। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য গত শুক্রবার (২৬ মে) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে পূর্ব শত্রæতার জের ধরে বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আব্দুর রহিম ওরফে আদু মিয়ার ছেলে রোমান ওরফে ক্যাপ রোমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা পালিয়ে যায় ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ সরদারের সন্ত্রাসী ২ ছেলে অনিক সরদার ও সিফাত সরদার একই এলাকার খাজা মিয়ার ছেলে আরজুম ওরফে আরজু ওরফে নাজ্জুম একই এলাকার আকবর হোসেন মিয়ার ছেলে অন্তর বুরুন্দী এলাকার শাহাবুল্লাহ বেপারী ছেলে সন্ত্রাসী সবুজ ও একই এলাকার মিজানুর মিয়ার ছেলে দিদার মদনগঞ্জ টিক্কারমোড় এলাকার উজ্জল, মদনগঞ্জ চারতলা এলাকার দয়াল ঘারমোড়া এলাকার খাজা মিয়ার ছেলে জুয়েল কলাগাছিয়া এলাকার শাহিন মিয়ার ছেলে রাসেল একই এলাকার আউয়াল মিয়ার ছেলে কাউছার চর-ধলেশ^রী এলাকার মৃত আনিছ মিয়ার ছেলে পারভেজ একই এলাকার মৃত আব্দুল ডাকাতের ছেলে ইসলাম ঘারমোড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে জিসান ও দক্ষিন ঘারমোড়া এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে মহিনসহ অজ্ঞাত নামা ৬/৭ সন্ত্রাসী।
এ ঘটনায় বন্দর থানা পুলিশ হত্যাকান্ডের ঘটনার ওই রাতেই ঘারমোড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী অনিক সরদার, অন্তর, সবুজ ও মুরাদকে গ্রেপ্তার করে শনিবার (২৭ মে) দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত গত শুক্রবার (২ জুন) ১ দিনের রিমান্ড মঞ্জুর করে। এ ছাড়াও গত বুধবার (৩১ মে) রাতে বন্দর থানা পুলিশ ঘারমোড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রোমান হত্যা মামলার ২নং এজাহারভূক্ত আসামী আরজুম ওরফে আরজু ওরফে নাজ্জুম  ও গত রোববার (৪ জুন) রাতে ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে ৯নং এজাহারভূক্ত আসামী জুয়েলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে মামলার তদন্তকারি কর্মকর্তা আরিফ হাওলাদার গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...