নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   আইন-অপরাধ   বিন্দু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ
বিন্দু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় আনোয়ার হোসেন বিন্দু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। সাজাপ্রাপ্তরা হলো মাসদাইর এলাকার শফি উদ্দিনের ছেলে সুমন, ফকির হোসেনের ছেলে বাসার ও শাহী সাহেবের ছেলে মাসুদ।

রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামীদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি আব্দুর রহিম জানান, ২০০৫ সালের ২৬ জুন ফতুল্লার মাসদাইর এলাকায় আনোয়ার হোসেন বিন্দু নামের একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

তাকে উদ্ধার করে শহরের ৩ শ’ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার আগে তিনি অভিযুক্তদের নাম বলে যান। এ ঘটনায় নিহতের মা বকুল বেগম বাদি হয়ে মামলা করেন। ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যপ্রমানের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

পিপি আরও জানান, জরিমানার ১ লাখ টাকার মধ্যে ২০ হাজার টাকা মামলা পরিচালনার খরচ হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাকী টাকা ভুক্তভোগী পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এ মামলায় দুই আসামী সহোদর ফারুক ও লিটনকে খালাস দিয়েছেন আদালত। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...