নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   দীর্ঘ ২৭ বছর পর সম্মেলন
দীর্ঘ ২৭ বছর পর সম্মেলন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দীর্ঘ ২৭বছর পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান নির্বাচিত হয়েছে।সোমবার ১২ জুন  বিকেল তিনটায় নগরীর চাষাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেল চারটায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এদিকে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বন্দরে উৎসব মুখর পরিবেশে বিরাজ করে । দুপুর থেকেই নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র আওতাধীন ৮টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনে হাজির হতে থাকেন।

বিকেল তিনটার মধ্যেই নেতাকর্মীরা সম্মেলন মঞ্চে হাজির হয়ে সাফল্য মন্ডিত করে তোলেন। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ( ঢাকা বিভাগীয় ) সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ,

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, প্রধান বক্তা মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসনে খান, বিশেষ বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে ও সদস্য সচিব এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালয়নায় সম্মেলনে অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতে মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, শওকত হাসেম শকু, হাবিবুর রহমান দুলাল, মাহমুদুর রহমান, বন্দর উপজেলা বিএনপি আহবায়ক মাজহারুল ইসলাম হিরণ, কেন্দ্রীয় যুবদলের ১ম সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, মো. মহসিন, কাজী নাঈম,মহসিন উল্লাহ, সদস্য আবুল হোসেন রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরসহ ৮টি ওয়ার্ড এবং দুটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...