নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   আধুনিক নদীবন্দর নির্মাণে ১৫১ জনকে ক্ষতিপূরণের চেক প্রদান
আধুনিক নদীবন্দর নির্মাণে ১৫১ জনকে ক্ষতিপূরণের চেক প্রদান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে আধুনিক নদীবন্দর টার্মিনাল ও আধুনিক জেটি নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের ক্ষতিপূরণ ও পুর্নবাসনে সহায়তার চেক প্রদান করা হয়েছে। রোববার ১৮ জুন দুপুরে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর টার্মিনালের ভিআইপি কক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব (বিআইডব্লিউটিএর সদস্য পরিকল্পনা) মোঃ মনোয়ারুজ্জামান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আইউব আলী, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ শহীদুল্লাহ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান, বিআইডব্লিউটিএ’র উপ পরিচালক মোঃ নাঈম, তত্বাবধায়ক প্রকৌশলী ফয়সাল আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিআডডব্লিউটিপি-১ শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সাইটের ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের ক্ষতিপূরণ ও পুর্নবাসন সহায়তা প্রদান অনুষ্ঠানটির আয়োজক ছিল বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও সহযোহিতায় ছিলেন সোশ্যাল এনজিও (আরডিএম-ইকিউএমএস জেভি)।যুগ্ম সচিব মোঃ মনোয়ারুজ্জামান জানান, নারায়ণগঞ্জ নদী বন্দর টার্মিনালটি আধুনিকায়ন করা হবে এবং যাত্রীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আধুনিক জেটি নির্মাণ করা হবে।

এ লক্ষ্যে প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্ত ১৫১ জনের একটি তালিকা করা হয়েছিল। যার মধ্যে রোববার ১২৫ স্বশরীরে উপস্থিত ছিলেন। তাদেরকে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। অনুপস্থিতরা হয়তো পর্যায়ক্রমে এসে চেক নিয়ে যাবে। ১৫১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সর্বমোট ৫৮ লাখ ১৭ হাজার ১৯৬ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...