নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   কাশীপুরে টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে লিটন বাহিনীর হামলায় ৩ জন আহত
কাশীপুরে টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে লিটন বাহিনীর হামলায় ৩ জন আহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  পানির ডিপ টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার কাশীপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী লিটন বাহিনীর অতর্কিত হামলায় ব্যবসায়ী মশিউর রহমান পাভেল সহ ৩ জন রক্তাক্ত গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার ১১ জুলাই দুপুর ১ টা ৩০ মিনিটে তুচ্ছ ঘটনা নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে কাশীপুর ডালিবাড়ী এলাকার চিহ্নিত ভূমিদস্যু দুলাল মিয়ার ছেলে রবিনের নির্দেশে একই এলাকার নূর হোসেন মিয়ার ছেলে সন্ত্রাসী লিটন, জনি ও তানজিল, আক্কাছ আলীর ছেলে সৈয়দ হোসেন, সিহাবসহ অজ্ঞাত কয়েক জন সন্ত্রাসী দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতী, হকিইস্ট্রিক, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালায়।

এসময় হামলায় কাশীপুর এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে ব্যবসায়ী ও বাড়ির মালিক মশিউর রহমান পাভেল, মোঃ সিরাজ গাজী মিয়ার ছেলে মোঃ সোহেল, মঞ্জুর আলী মিয়ার ছেলে মোঃ কাদিরকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়িভাবে মারধর সহ রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়দের উপস্থিতি বৃদ্ধি হলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পেরন করেন।

হামলার বিষয়ে আহত ব্যবসায়ী মশিউর রহমান পাভেল সাংবাদিকদের কাছে জানান, আমার ক্রয়কৃত নিজ বাড়িতে পানির ডিপ টিউবওয়েল স্থাপন করলে ইর্ষানিত হয়ে দুলাল মিয়া ছেলে রবিন এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী লিটন বাহিনীর দ্বারা হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়ে আমাকে এবং আরও দুইজন কে রক্তাক্ত আহত করে। এ সময় আমার সাথে থাকা ৩ লক্ষ ২০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন তারা ছিনিয়ে নিয়ে যায়।

আমি এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছি। তাছাড়া রবিন, লিটন মাদক ব্যবসার সাথে সংপৃক্ত ও চিহ্নিত সন্ত্রাসী। আমি এই বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপরোক্ত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...