নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   উন্নয়ন দেখে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়যুক্ত করবেন – বস্ত্র ও পাটমন্ত্রী
উন্নয়ন দেখে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়যুক্ত করবেন – বস্ত্র ও পাটমন্ত্রী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আপনারা উন্নয়ন দেখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে জয়যুক্ত করবেন। আওয়ামীলীগ সরকারের আমলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশে এতো উন্নয়ন হয়েছে। গতকাল ১২ জুলাই বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সকল সহযোগী নেতৃবৃন্দের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলার মঠের ঘাট এলাকায় মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ তোফায়েল আহমেদ আলমাছ।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গোলবক্স ভুইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল,

উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজমত আলী রেজা, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যাকরী সদস্য ভিপি মনির, আওয়ামীলীগ নেতা এজাজ আহমেদ, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম,

সাধারণ সম্পাদক হাজী আলিম উদ্দিন মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তাওলাদ হোসেন ভুইয়া প্রমুখ। ####

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...