নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   ডিম ব্যবসায়ীকে পিটিয়ে দুই পা ভেঙ্গে নগদ টাকা ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
ডিম ব্যবসায়ীকে পিটিয়ে দুই পা ভেঙ্গে নগদ টাকা ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে ডিম ব্যবসায়ী মিরাজকে (২২) পিটিয়ে দুই পা ভেঙ্গে তার সাথে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ ব্যাপারে বুধবার (১২ জুলাই) বিকেলে আহতের বোন অহনা বাদী হয়ে একই ইউনিয়নের ছোটবাগ এলাকার হোসেন মাদবরের ছেলে রাজীব (২৫) ও শফিক (৪২) এবং করিমের ছেলে মাহবুব সিকদার (৩০) সহ আরও অজ্ঞাত নামা ৫/৬ জনকে বিবাদী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এর আগে  গত ৬ জুলাই রাত সাড়ে ১০ টায় মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত ডিম ব্যবসায়ী মিরাজ মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকার মৃত রমজান আলীর ছেলে অভিযোগ সূত্রে জানাগেছে, বিবাদী রাজীব তার বড় ভাই  শফিক (৪২), ও একই এলাকার মাহবুব সিকদার মদনপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
বিবাদীরা বন্দর থানাধীন মদনপুর এলাকার ছোটবাগ এলাকায় নানা রকম অপকর্ম করে থাকে। বাদীর ভাই মিরাজ (২২) গত ৬ জুলাই রা আনুমানিক সাড়ে ১০টায় বাদীর ফুফুর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। অতঃপর মদনপুর সাকিনস্থ দেওয়ানবাগ এলাকায় আসার সময় উপরোক্ত বিবাদীরা সহ আরোও অজ্ঞাতনামা ৫/৬ জন লোক বাদীর ভাইকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পথ রোধ করে। বিবাদীরা বাদীর ভাইকে পথ রোধ করে দেশীয় অস্ত্রসস্ত্র গলায় ধরে মারমুখী আচরণ করতে থাকে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য। বাদীর ভাই টাকা না দিতে চাইলে বিবাদীরা বাদীরো ভাইকে নানা রকম ভাবে ভয়ভীতি প্রদান করতে থাকে। উপরোক্ত বিবাদীদের নিকট হতে বাদীর ভাই বাঁচার জন্য আকুতী-বিনতী করতে থাকেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বাদীর ভাই মিরাজকে এলোপাথারি মারধর করে এবং তাদের সাথে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র কাঠের ডাসা লোহার রট, রামদাহ্, দিয়ে মিরাজ এর পায়ে আঘাত করে তার দুই পা ভাঙ্গে ফেলে। অতঃপর বিবাদীরা মেরাজকে মারাত্মক আঘাত করে ঘটনাস্থলে ফেলে তার সাথে থাকা ফুফুর দেওয়া নগত ১,২০,০০০/- টাকা নিয়ে নেয়। এবং বিবাদীরা বাদীর ভাইকে শাশিয়ে যায় যে, উক্ত বিষয়ে কোন প্রকার কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করিলে বিবাদীরা তাকে খুন জখম করে হত্যা করিবে বলে হুমকি প্রদর্শন করে। অতঃপর বাদীর ভাইকে উক্ত এলাকার লোকজন পরা অবস্থায় দেখতে পায়ে তাকে ঘটনাস্থল হতে উদ্ধার করে বাদীর নিজ বসত বাড়ীতে নিয়ে আসে।
বাদীর ভাইয়ের গুরুত্বর অবস্থা দেখতে পেয়ে তাকে জরুরী মদনপুর আল- বারাকা হাসপাতালে প্রেরন করলে সেখানে কর্মরত চিকিৎসক তার মারাত্মক অবস্থা দেখতে পেয়ে তাকে জুরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করতে বলে। অতঃপর বাদীর ভাইকে চিকিৎসা গ্রহণ করে তাকে বাদীর বসত বাড়ীতে নিয়ে আসে। এমতাবস্থায় আর কোনো উপায় না পেয়ে বিষয়টি বাদীর নিকট আত্মীয়-স্বজনের সাথে আলাপ- আলোচনা করে এবং উপরোক্ত ঘটনার বিষয়ে সুষ্ঠ বিচারের উদ্দেশ্যে বাদীর ভাইয়ের চিকিৎসা প্রদান করে থানায় এসে অভিযোগ দায়ের করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...