নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলায় অনুশীলনের নিন্দা ও প্রতিবাদ
সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলায় অনুশীলনের নিন্দা ও প্রতিবাদ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় জাগো নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণের উপর ছাত্রলীগের হামলা ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাবিত আল হাসানকে হেনস্থার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণমাধ্যমকর্মীদের পাঠচক্র গ্রুপ ‘অনুশীলন’। সেই সঙ্গে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। শনিবার ১৫ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
অনুশীলন মনে করে, এই ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী।
হামলার শিকার সাংবাদিকরা জানিয়েছেন, গত শুক্রবার (১৪ জুলাই) রাতে শহরের কলেজ রোড এলাকায় বিশৃঙ্খলার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে যান  সংবাদকর্মীরা। ঘটনাটি মুঠোফোনে ধারনের সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা জাগো নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণকে মারধর করে। এই ঘটনা মুঠোফোনে ধারন করতে গেলে আজকের পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি সাবিত আল হাসানকে হেনস্থার পর তার মুঠোফোন কেড়ে নেয়ার চেষ্টা করে। এসময় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আমরা মনে করি সাংবাদিকদের উপর ছাত্রলীগের এই হামলা সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। একই সঙ্গে ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটি ছাত্রসংগঠনের নাম ব্যবহার করে সাংবাদিকদের উপর এমন হামলা দুঃখজনক।
আমরা এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহŸান জানাচ্ছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...