নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

সোনারগাঁ প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সোনারগাঁ শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পৌর এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে ও উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ সোহাগ রণির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।

প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কমিটির ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় স্বেচ্ছসেবকলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক নেকবর হোসেন নাহিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন কমিটির ১নং সদস্য ও জেলা সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি প্রার্থী ছগীর আহম্মেদ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, কাচঁপুর ইঊনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, আওয়ামীলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু প্রমূখ ।


সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পদে সামছুজ্জামান সামসু, ফারুক ওমর, নেকবর হোসেন নাহিদ, আনিসুর রহমান, মামুন আহমেদ রাশেদসহ ৫জন ও সাধারণ সম্পাদক পদে মাসুম আহমেদ ও নাজমুল খাঁন শান্ত সহ ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়নি। পরে দ্রুত সময়ের মধ্যে কমিটির ঘোষণা করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...