নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

সোনারগাঁও প্রতিবেদকঃ  ইলসামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার তৃণমূল প্রতিনিধি সম্ম‍েলন ২৪ জুলাই সোমবার বিকেলে উপজেলা শহিদুল্লাহ প্লাজা চত্বরে অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন সোনারগাঁ থানা সভাপতি হাজী মুহাম্মদ নুরূল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা গাজী আতাউর রহমান যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় ইসলামী আন্দোলন।

ইসলামী আন্দোলন সোনারগাঁ শাখার সেক্রেটারী মুহাম্মদ ফারুক আহমেদ মুন্সীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা। মাওলানা মুহাম্মদ মজিবুর রহমান ছদর দ্বীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলা।আলহাজ্ব মুহাম্মদ আমান উল্লাহ জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা।বিদ‍্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিতে হবে। জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। অর্থব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ এবং ব‍্যর্থ নির্বাচন কমিশন বাতিল করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং দ্রব‍্যমূল‍্যের চরম উধ্বগতি রোধ এবং জন দুর্ভোগ লাগবের দাবিতে আজকের এ সমাবেশ।

বক্তারা বলেন, সরকারের এমপি মন্ত্রীরা দেশ থেকে লুটপাট করে ১৪ লক্ষ কোটি টাকা পাচার করেছে। বক্তারা আরো বলেন, আপনারা জনগণের সরকার গঠন করুন।সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পান কেন। পুলিশ বাহিনী দিয়ে দিনের ভোট রাতে না দিয়ে প্রকাশ‍্যে পদত্যাগ করে একটি সুষ্ঠু নির্বাচন দিন। আপনারা তিন তিন বার ক্ষমতায় থেকেও জনগণের রায়কে কেন ভয় পান। জনপ্রিয় হয়ে থাকলে জনগনের রায় নিয়ে আবার ক্ষমতায় আসুন আমাদের আপত্তি নাই।তারা আরো বলেন, দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে না।

‘আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে আয়োজনের পাঁয়তারা চলছে। মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে।’স্বাধীনতার পর দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচনই সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয় নাই। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলের ওপর দমনপীড়ন চালিয়ে এক তরফা নির্বাচন করে ক্ষমতা দখল করাই দলীয় সরকারের মূল উদ্দেশ্য থাকে। ভবিষ্যতেও দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা করা যায় না।এসময় আরো বক্তব্য রাখেন থানা ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...