নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন  সম্পাদক আলমগীর 
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন  সম্পাদক আলমগীর 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ  ইমন হাসান খোকনকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। ২৫ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র স্বাক্ষরিত দলীয় পেইডে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে বলা হয় উক্ত ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বর পর্ণাঙ্গ উপজেলা কমিটির তালিকা কেন্দ্রে জমা দেয়ায় জন্য। এছাড়াও ঘোষিত কমিটি পরবর্তী ৩ বছরের জন্য উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠন হিসেবে দলের শৃঙ্খলায় নিরলস কাজ করার কথা উল্লেখ করেন।

এ বিষয়ে নবনির্বাচিত রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের বলিষ্ঠ নেতৃত্বকে বেগবান করতে কাজ করবো।

সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাসহ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণগঞ্জ ১ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপি মহোদয়ের প্রতি। পাশাপাশি দলীয় নেতা কর্মীদের প্রতি।
এর আগে গত ১৯ জুলাই জমকালো আয়োজনে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে সংগঠনের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...