নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   জেলা প্রসানের বৃক্ষ মেলায় প্রথম স্থানে ভাই ভাই নার্সারির নূরুল ইসলাম
জেলা প্রসানের বৃক্ষ মেলায় প্রথম স্থানে ভাই ভাই নার্সারির নূরুল ইসলাম
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপি বৃক্ষ মেলায় প্রথম স্থান অধিকার করেছেন ভাই ভাই নার্সারির নূরুল ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সোনিয়া নার্সারির মোঃ রফিকুল ইসলাম, তৃতীয় স্থান অধিকার করেছেন পপি নার্সারির আবুল কালাম। বুধবার ২৬ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে বৃক্ষ মেলা সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বিজয়ী নার্সারী মালিকদের হাতে সম্মানতা ক্রেস্ট তুলে দেন।

এসময় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিথ ছিলেন। গত ২০ জুলাই শহরের চাষাঢ়ায় টাউন হল প্রাঙ্গনে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সাপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এবারে মেলার প্রতিপাদ্য শ্লোগান গাছ লাগিয়ে যত্ন করি , সুস্থ প্রজন্মের দেশ গড়ি। ২০ টি নার্সারী স্টল নিয়ে এ বৃক্ষমেলায় নানা বাহারি প্রজাতির পাতাবাহার গাছ, ফলজ, বনজ, ঔষুধি সহ শোভাবর্ধন নানা জাতের অর্কিট ও বনসাই গাছ স্থান পেয়েছে।

মেলায় অংশ নেওয়ানার্সারীর মালিকরা জানিয়েছেন, এ বছরের বৃক্ষ মেলায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করছে। আমরা মানুষের ব্যাপক সারা পেয়েছি। মেলায় আগত প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছের চারা নিয়ে যাচ্ছে। বৃক্ষ মেলায় মানুষের ব্যাপক সারা পেয়েছি। সুন্দর একটি মেলার আয়েজন করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ। সকল ধরনের নানা বাহারি জাতের গাছ তুলা হয়েছে। ক্রেতারা গাছ কিনে সন্তুষ্ট। মেলার আগত কয়েকজন ক্রেতা জানালেন, বৃক্ষ মেলায় আসলে অনেক ভাল লাগে।

নানা পদের গাছ চিনা যান। এর মধ্যে নিজের চাহির গাছটি কিনে নিতে পারছি। গাছের দামও লাগামের মধ্যে আছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্নকর্তা মোঃ আবু মুন্না জানিয়েছেন, বৃক্ষ মেলা আয়োজন করা হয় মানুষের জন্য। আর আমরা মানুষের ব্যাপক সারা পেয়েছি। আয়োজন সফল হয়েছে। সুস্থ প্রজন্মের দেশ গড়ার জন্য আগামীতেও এমন আয়োজন করবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...